শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » সীমের ক্ষেতে অজ্ঞাত রোগ : খোঁজ রাখেনি কৃষি অফিস
প্রথম পাতা » কৃষি » সীমের ক্ষেতে অজ্ঞাত রোগ : খোঁজ রাখেনি কৃষি অফিস
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমের ক্ষেতে অজ্ঞাত রোগ : খোঁজ রাখেনি কৃষি অফিস

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১০মি.) শীতকালীন সবজি সীম চাষ করে বিঘা প্রতি লাখ টাকা লাভের আশা করলেও মাঠের পর মাঠ ক্ষেতের ফুল পঁচে যাওয়ায় ধরছে না কোন সীম। লাভজনক এ সবজি চাষ করে এবার শৈলকুপার কৃষকেরা পথে বসেছে। তাদের অভিযোগ কোন খোজ রাখেনি কৃষি অফিস। কৃষকদের অভিযোগ স্বীকার করে কৃষি কর্মকর্তারা বলছে বিরুপ আবহাওয়ার করণে এবার সীম চাষে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকেরা। সবজি ভান্ডার খ্যাত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকহাজার কৃষক একার শীতকালীন সবজি সীমের আগাম চাষ করেছিল। শীতের শুরুতেই ভাল দামে ফসল বিক্রি করতে পারবে বলে আশা করেছিল কৃষকরা। ফুল আসার পর-পরই এক সপ্তহের মধ্যেই সীম তুলে বাজারে বিক্রি করা যায়। কিন্তু এবার কোন সীম বাজারে নিতে পারছে না কৃষক। শৈলকুপায় এবার ৩৫০ হেকটরের বেশী জমিতে ফুলে ফুলে সীম গাছ ভরে উঠলেও অজ্ঞাত রোগে সব ফুলই ঝরে পড়ছে। মাঠে দেখে গেছে পচন ও ছত্রাকজনিত বালাইয়ে ফুল শুকিয়ে ঝরে পড়ছে। আবার সীম ক্ষেতের গোড়াতেও দেখা দিয়েছে পচন রোগ।

কোন বালইনাশক ব্যবহার করেও উপকার পচ্ছে না কৃষকরা। কৃষকরা বলেন, ১ বিঘা জমিতে সীম চাষ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। এসব খরচের মদ্যে রয়েছে বাঁশ, পাটখড়ি, সুতলি কেনা, জন বা শ্রমিক খরচ । বৈশাখ-জৈষ্ঠ মাসে শুরু হয় শীমের চাষ, ৮ থেকে ৯ মাসের মাথায় শীতের শুরুতে সীমের ফুল-ফল ধরতে থাকে। ভাল ফলন হলে বিঘা প্রতি লাখ টাকার সীম বিক্রি করা যায়। শৈলকুপার মদনডাঙ্গা, পদমদী, চড়িয়ারবিল, শেখপাড়া, ত্রীবেনী সহ দুটি ইউনিয়ন জুড়ে কৃষকেরা সীম চাষ করছে। এ এলাকার কৃষক শওকত মোল্লা, উজ্জøল হোসেন, ফিরোজ, মোস্ত মোল্লা, কৃষাণী জেসমিনসহ সবার অভিযোগ উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না। তারা কোন খোঁজ রাখেন না, ফলে ভাল কোন নির্দেশনা পান না সবজি চাষে। কৃষকদের অভিযোগ স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা সনজয় কুমার কুন্ডু জানান, মাঝে মধ্যে তীব্র গরম, অতিবৃষ্টি এসব কারণে শীমের ফুলে এবার পরাগায়ন হয়নি। ভালভাবে শীত পড়তে শুরু করলে সীমের ফলন ভালো হবে। তখন কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। তিনি বলছেন ইউনিয়নগুলোতে উপসহকারী কৃষিকর্মকর্তাদের তদারকি করতে বলা হয়েছে, কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ