বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ৬ নভেম্বর থেকে স্কুলছাত্র নাঈম নিখোঁজ
৬ নভেম্বর থেকে স্কুলছাত্র নাঈম নিখোঁজ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) গাজীপুরের শ্রীপুরে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম মো. নাঈম হোসেন (১৫)। সে টেংরা উত্তরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল বাতেনের ছেলে ও টেপিরবাড়ী কবি নজরুল ইসলাম একাডেমির দশম শ্রেণীর ছাত্র।
গত ৬ নভেম্বর সোমবার সকালে সে নিখোঁজ হয়।
জানা যায়, সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বাবা আব্দুল বাতেন মঙ্গলবার শ্রীপুর থানায় একটি সাধারন ডায়েরী (নং ৩১৩ ) করেছেন।
ডায়েরী সুত্রে জানা গেছে, ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্বজনসহ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তার সন্ধান পায়নি। ওই ছাত্রের ব্যক্তিগত মোবাইল নাম্বারটিও কেউ রিসিভ করছে না।
ছাত্রের বাবা আব্দুল বাতেন জানান, তার ছেলেকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে সাধারণ ডায়েরীর পর উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ