শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে অাগুনে ভষ্মিভূত বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়াতে অাগুনে ভষ্মিভূত বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) রাঙ্গুনিয়া উপজেলার মধ্য পারুয়া ইউনিয়ন যুব দলের নেতা সোলাইমানের বসতবাড়িসহ দুই বসতবাড়ি অাগুনে পুড়ে গেছে। হঠাৎ অাকস্মিকভাবে অাগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান বাবুসহ কয়েকজন সদস্য অাগুন নেবানোর জন্য দ্রুত এগিয়ে যান যুবদল নেতার বাড়িতে। আজ ১১ নভেম্বর শনিবার সকাল ১০টার সময় অাগুন লেগেছে জানা গেছে স্থানীয় জনগনের কাছ থেকে। অাগুন বাড়িতে ধরার কথা শুনে স্থানীয় চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসকে দ্রুত ফোন দেন। ফায়ার সার্ভিস চেয়ারম্যানের ফোন পেয়ে দ্রুত এগিয়ে অাসেন ঘটনা স্থলে। ফায়ার সার্ভিস ও জনগন এবং ছাত্রলীগ কর্মীসহ দ্রুত প্রচেষ্টায় অাগুন নিয়ন্ত্রনে অানেন। অাগুনে পুড়ে যাওয়া বসতবাড়িতে প্রয়োজনীয় অাসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনা স্থলে স্থানীয় মেম্বার ইউসুপ সহ ছুটে যান অাগুন নেবানোর জন্য। রাঙ্গুনিয়ার এমপি ড. হাসান মাহমুদ দ্রুত অাগুন নিয়ন্ত্রণ সুবিধার জন্য এই ফায়ার সার্ভিসটি দ্রুত নির্মাণ করেছিলেন।





বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী