শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে তরুনের রহস্যজনক মৃত্যু :
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে তরুনের রহস্যজনক মৃত্যু :
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে তরুনের রহস্যজনক মৃত্যু :

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ আয়নাবাজকালাইয়া গ্রামে মফিজুর রহমান (২৮) নামের এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তরুনের লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। মফিজুর রহমান ওই গ্রামের জয়নাল বয়াতির ছেলে, পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা গেছে। উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মৃধা জানান, সোমবার ভোর ৬টার দিকে স্থানীয় এক শিক্ষার্থী মফিজের লাশ দক্ষিণ আয়নাবাজ প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সড়কে পাশে বিদ্যুতের খুটির পাশে পড়ে থাকতে দেখে। এ সময় ওই শিক্ষার্থী ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশকে জানালে পুলিশ এসে মফিজের লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মফিজ সম্ভবত হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে মারা যায়। মফিজের মা মনোয়ারা বেগম জানান, রবিবার রাত ৯টার দিকে মফিজকে ভাত খাইতে বললে এমন সময় তার মোবাইল ফোনে কল এলে সে ঘড় থেকে বের হয়ে যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মফিজকে উদ্ধারের সময় তার হাতে বিদ্যুতে পোড়া দাগ রয়েছে। তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোন করে কেউ ডেকেছে কিনা অথবা কে ডাকলো, কি ভাবে মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হবে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।





আর্কাইভ