শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রতি কেজিতে ক্রেতা পাচ্ছেন ৭৯২ গ্রাম : মিষ্টির খালি প্যাকেটের ওজন ২০৮ গ্রাম
প্রথম পাতা » অপরাধ » প্রতি কেজিতে ক্রেতা পাচ্ছেন ৭৯২ গ্রাম : মিষ্টির খালি প্যাকেটের ওজন ২০৮ গ্রাম
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতি কেজিতে ক্রেতা পাচ্ছেন ৭৯২ গ্রাম : মিষ্টির খালি প্যাকেটের ওজন ২০৮ গ্রাম

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ::(৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.৩০মি.) ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একজন ক্রেতাকে ঠকানো, প্রতি কেজিতে ২০৮ গ্রাম কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি কম দেয়া ছাড়াও বিভিন্ন অনিয়ম ‘খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছিল।’ এসব অনিয়ম থেকে ভোক্তাকে রক্ষার অধিকার নিশ্চিত করণের লক্ষ্যেই এ অভিযান।

১৩ নভেম্বর সোমবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম যৌথভাবে অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করার পাশাপাশি তা আদায় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী, জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ ও নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত এ সময় মদিনা বেকারীকে ২০ হাজার টাকা, নান্দাইল হাসপাতাল রোডের মিলন হোটেলকে ‘খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জন্য’ ১০ হাজার টাকা, অস্বাভাবিক খালি টোংগা ওজনের কারণে চৌরস্তা মুন্সী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, কাইয়ুম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, জামান মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, তফাজ্জল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, অভিযান পরিচালনাকালে এসব ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ প্রায় ২০৮ গ্রাম ওজনের মিষ্টি বিক্রির খালি প্যাকেট, প্রায় ২৩০ গ্রাম ওজনের ঠোঙ্গা,অন্য প্রতিষ্ঠানের মোড়ক,খাবার অনুপযোগী রং এবং ফ্লেভার একত্র করে পরে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত জনসাধারণকে
সচেতন করতে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে আগামী দিনগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)