শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » লামায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

---লামা (বান্দরবান) প্রতিনিধি ::(৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) লামার সরই ইউনিয়নে বান্দরবান জেলা পরিষদের আওতাধীন ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। অভিযোগে অতিরিক্ত ও জোরপূর্বক টোল আদায়, টোল আদায়কালে রশিদ না দেয়া, ইজারাদার টোল আদায়ের বিবরণী হিসাব সাইনবোর্ড হিসেবে প্রদর্শন করার কথা থাকলেও না করে মনগড়া ভাবে টাকা আদায় এবং ভয় দেখিয়ে টাকা তোলার অনিয়মগুলো উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পাইকারী ব্যবসায়ী মো. সেলিম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, ইজারাদার মো. দিলশান ও জামাল উদ্দিন পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তারা ইজারা নেয়ার পর থেকে সরকারি নিয়মনীতি না মেনে অতিরিক্ত টোল আদায় করে। কেউ প্রতিবাদ করলে তাদের হয়রানির শিকার হতে হয়। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না।
সরই এলাকার খুচরা ব্যবসায়ী মো. বদিউল আলম, ইদ্রিস, আব্দুর রহিম ও রেজাউল করিম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন একছড়ি কলা আনলেও তাদের টোল দিতে হয়। টোল নেয়ার সময় টাকার রশিদ চাইলে তারা দিতে অপারগতা প্রকাশ করে। সরকারী টোল আদায়ের চার্ট দেখাতে বললে তারা দেখায় না। টোল আদায়ের পয়েন্টে টোল আদায়ের হিসাব বিবরণী সাইনবোর্ড আকারে প্রদর্শন করার কথা থাকলেও তারা তা করেনি। অসহায় দরিদ্র উপজাতি বাঙ্গালীরা সাপ্তাহিক হাটের দিন সামান্য কিছু মালামাল নিয়ে আসলে তারা অতিরিক্ত টোল নেয়ার কারণে বাজারের কৃষকের উপস্থিতি কমে গেছে।
এতে করে প্রকৃত মালের মূল্য থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তাদের অত্যাচারে বাজারে গরু, ছাগল বেচাবিক্রি কমে গেছে। চড়া টোল আদায়ের ভয়ে সাধারণ মানুষ নিজেদের উৎপাদিত শস্য, সবজি, গাছ, বাশ, ফলমূল, গরু-ছাগল বাজারে আনা বন্ধ করে দিয়েছে। আর এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা তাদের ঠকাচ্ছে।

অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা পরিষদের আওতাধীন টোল আদায়কারী (ইজারাদার) মো. দিলশান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ মিথ্যা। ব্যবসায়ীদের কাছে যতটুকু মালামালের টোল নিচ্ছেন তার রশিদ দিচ্ছেন। তবে কর্মচারীরা অতিরিক্ত টোল আদায় নিয়ে ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে শুনেছেন।

সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ-উল আলম জানিয়েছেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে আমাকে অনেকে বলেছে। আমরা বললেও ইজারাদাররা কর্ণপাত করে না। অতিরিক্ত টোল আদায় করার জন্য তারা টোল আদায়ে হিসাব চার্ট লাগায়নি। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।

এবিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবসার বলেন, কোন পণ্য হতে কি পরিমাণ টোল আদায় করবে তার হিসাব ইজারাদারদের দেয়া হয়েছে। এর বাইরে অতিরিক্ত টোল আদায় করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)