শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিনোদন » ‘ভালোবাসায় লাল সবুজ’ ইমদাদুল হক মিজানের টেলিছবি
প্রথম পাতা » বিনোদন » ‘ভালোবাসায় লাল সবুজ’ ইমদাদুল হক মিজানের টেলিছবি
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ভালোবাসায় লাল সবুজ’ ইমদাদুল হক মিজানের টেলিছবি

---নজরুল ইসলাম তোফা :: সংস্কৃতির বেড়া জালে আজ নিজস্ব সংস্কৃতি থমকে যাচ্ছে। বাংলাদেশের সত্তর ভাগ বাঙ্গালীর বৌ-ঝি-রাই যখন ঝুকে পরছে ভিনদেশী নাটক, সিনেমা ও অন্য কালচারের দিকে, ঠিক সেই মূহুর্তে এদেশের ক্রিকেটাররাও স্বদেশের ভাব মূর্তি উজ্জল করবার প্রচেষ্টায় প্রতিনিয়ত করে যাচ্ছে সংগ্রাম। ঠিক এমন সময় “ভালোবাসায় লাল সবুজ” গল্পে দেখা যাবে গফুর মিয়া নামক এক স্কুল মাষ্টারকে, সে একজন দেশপ্রেমিকও বটে। এমনই একজন মানুষের স্ত্রী শাহানাজ ও তার ভাইয়ের স্ত্রী হামিদা দুজনেই তারা বিদেশী সংস্কৃতির প্রতি খুবই ভালবাসা দেখায়, দিনে দিনে শাহানাজ এবং হামিদা ভিনদেশী নাটক, সিনেমায় মারাত্নক ভাবে আসক্ত হয়। সংসারে প্রায় প্রতিদিনই এমন আসক্তে ঝগড়া ঝাটি হয়। গফুর মাষ্টার প্রতিদিন তার স্ত্রী ও আপন ভাইয়ের স্ত্রীকে বুঝায়। কিন্তু কে শুনে কার কথা। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে হলেও ষ্টার জলসা ও জি বাংলার নাটক তাদের দেখতে হবেই। এ দিকে গফুর মাষ্টারের ছোট ভাই সবুজ নিয়মিত ক্রিকেট খেলায় প্র্যাকটিস করে যাচ্ছে গভীর স্বপ্নে, তার স্বপ্ন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলাটাই মূল লক্ষ । আবার কলেজ পড়ুয়া সাথী এই গ্রামেরই মেয়ে। সে কলেজের সবচেয়ে সুন্দরী বলা চলে। ক্রিকেটার সবুজকে নিয়েই সাথীর প্রতিনিয়ত যেন গভীর স্বপ্নে বিভোর। সাথীর ইচ্ছা সবুজ যে দিন জাতীয় দলের হয়ে খেলবে সেদিন সবুজকে জাতীয় পতাকা দিয়ে ভালোবাসার আহবান এবং বরণ করে নিবে। সবুজ অনেক সাধনার পর জাতীয় দলে চান্স পায়, কিন্তু ঘটনা ক্রমে সবুজ সেদিনই মারা যায়। সবুজ মারা যাওয়ার দুই দিন পরে মাষ্টারের স্ত্রী শাহানাজ এবং ভাইয়ের স্ত্রী হামিদা তারা দুজনই ষ্টার জলসা এবং জি বাংলার নাটক দেখে। মাষ্টার তা সহ্য বা সইতে না পেরে স্ত্রী শাহানাজ এবং ভাইয়ের স্ত্রী হামিদাকে চুলের মুঠি ধরে বাইরে ফেলে দেয়। একপর্যায়ে স্কুল মাষ্টার তার স্ত্রী শাহানাজকে তালাক দিতে চায়। এই সময় সাথী ও তার বান্ধবীরা জাতীয় পতাকা হাতে তার বাড়িতে আসে। এভাবেই কাহিনী চলতে থাকে, বাঁকি কাহিনীর নির্মাতা ইমদাদুল হক মিজান টিভি চ্যানেলের দেখানো অপেক্ষায় রেখে দিলেন।

এমন চমৎকার গল্প নিয়েই টেলিছবি নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা ইমদাদুল হক মিজান। ১৭ তারিখ থেকে এই টেলিছবির শুটিং পুবাইলে শূরু হবে। আগামী ১৭ তারিখের টেলি ছবিতে কারা কারা থাকছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালোবাসায় লাল সবুজ’ এ অভিনয় করবেন, চিত্র নায়ক সাঈফ খান, নবাগতা প্রীতি, সুব্রত, জিনাত সুলতানা পূণম, সরল হাসমত, হুমায়ূন কবির সহ আরো অনেকে। কাহিনী-সংলাপ- হুমায়ূন কবির, প্রযোজনায় জিনাত সুলতানা পূণম। পরিবেশনায় শুভ এন্টারটেইনমেন্ট। টেলিছবিটি যে কোন একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে বলে আশা পোষণ করেন।

লেখক : নজরুল ইসলাম তোফা
টিভি ও মঞ্চ অভিনেতা
চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট ও প্রভাষক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)