বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৫০মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী মহালছড়ি উপজেলার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুলাল চৌধুরী পাড়া এলাকায় মো. সফি (১৫) নামে এক বখাটে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। মো. সফি চৌধুরী টিলার মোসলেম উদ্দিনের ছেলে।
মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ছাত্রীকে মঙ্গলবার রাতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফয়েজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয়েছে। বুধবার সকালে গাইনী বিভাগের ডাক্তাররা এসে দেখার পর বিস্তারিত বলা যাবে। বর্তমানে সেই মানসিক ভাবে বিপর্যস্ত।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইরুল হক জানান, ধর্ষণের অভিযোগে শিশুটির মা থানায় মো. সফিকে আসামী করে মামলা দায়ের করেছে। অভিযুক্ত সফিকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা