শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নওগাঁর প্রধান শিক্ষক অবশেষে বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » নওগাঁর প্রধান শিক্ষক অবশেষে বরখাস্ত
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁর প্রধান শিক্ষক অবশেষে বরখাস্ত

---নওগাঁ প্রতিনিধি :: (২১ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) নওগাঁর রাণীনগর উপজেলার চকমনু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রভাবশালী প্রধান শিক্ষক স্বপ্না রানী সাহাকে অবশেষ সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. আবুল খায়েরের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে শিক্ষক স্বপ্না রানী সাহাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান স্বপ্না রানী সাহার এই সাময়িক বরখাস্তের কথা নিশ্চিত করে বলেন, ৪ ডিসেম্বর সোমবার বিকেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের পাঠানো এক চিঠির মাধ্যমে জানতে পারি যে, প্রধান শিক্ষক স্বপ্না রাণী সাহাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরো জানান ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে সেই চিঠি শিক্ষক স্বপ্না রাণী সাহার হাতে হস্তান্তর করা হয়েছে এবং ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জেকের আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, প্রধান শিক্ষক স্বপ্না রানী সাহার বিরুদ্ধে মিথ্যে ঠিকানা ব্যবহার করে প্রায় ৭বছর যাবত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরী করা, এই স্কুলে যোগদানের পর বিদ্যালয়ের সংরক্ষিত পুরাতন সরকারী বই-খাতা বিক্রি, ভাইসহ ভাড়াটিয়া মাস্তান বিদ্যালয়ে নিয়ে এসে সহকারী শিক্ষকদের হুমকি-ধামকি প্রদান, শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণ, কারণে-অকারনে শিক্ষার্থীদের মারপিট করা, ক্লাস চলাকালীন সময়ে বাহিরে এসে ঘন্টার পর ঘন্টা মুঠোফনে কথা বলাসহ বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় অভিভাকরা গত ৯ আগষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে একাধিকবার বিভাগীয় তদন্ত করা হয়। সর্বশেষ স্বপ্না রানী সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়।





আর্কাইভ