শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সদর বাজার সংলগ্ন প্রজারটিলা সড়কের পাশ্ববর্তী একটি ঝিরি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে নিহত যুবকের ঘাড় ও ডান হাতের কবজি কাটা লাশ উদ্ধার করে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার সকালে অজ্ঞাত একটি লাশ পরে আছে বলে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ঘাড় ও ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তদন্ত চলছে। পুলিশের ধারণা হত্যাকারীরা রাতে অন্য কোন জায়গায় তাকে হত্যার পর লাশ এ এলাকায় ফেলে যায়।
নিহতের লাশ উদ্ধারের সময় তার শরীরে কোন (বিবস্ত্র ছিল) কাপড় ছিল না এবং বাম হাত রশি দিয়ে বাঁধা ছিল।
স্থানীয়দের মধ্যে এ হত্যাকান্ডের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার পর নিহতের লাশ দেখতে এলাকার আশপাশের লোকজন ভীড় জমায়। এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আটকের দাবী করেছে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ