রবিবার ● ১০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » টাস্কফোর্স’র চেয়ারম্যান হলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
টাস্কফোর্স’র চেয়ারম্যান হলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২২মি.) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
১০ডিসেম্বর রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব(সমন্বয়-১) রিভা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। একই সাথে ২৩/০৩/২০০৯ ইং তারিখ, পাচবিম(সম-১)-০৯/৯৯(অংশ-১)-২১৫ নং স্মারকের মাধ্যমে যতীন্দ্র লাল ত্রিপুরাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কীত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়।
জানা গেছে, সম্প্রতি বর্তমান চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরার পরিবর্তে খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সার-সংক্ষেপ পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গত ২৮ নভেম্বর-২০১৭, স্মারক নং ২৯.২২৩.০১৫.০০.০০.২৮.২০১১-১৮২ মূলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির জন্য মন্ত্রী পরিষদের প্রেরণ করা হয়। ৭ডিসেম্বর (বৃহস্পতিবার)মন্ত্রী পরিষদ থেকে পদমর্যাদা সংক্রান্ত নথি অনুমোদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১