শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতির কাছে ফজল খানের খোলা চিঠি
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতির কাছে ফজল খানের খোলা চিঠি
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতির কাছে ফজল খানের খোলা চিঠি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া এক কালের খড়স্রোতা ‘বাসিয়া নদী’ সঠিক সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক পুনঃখননের দাবিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ’র কাছে খোলা চিঠি প্রেরণ করেছেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান। সেই চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
খোলা চিঠি
শ্রদ্ধেয় মাননীয় রাষ্ট্রপতি, পত্রের শুরুতে সালাম গ্রহণ করুন। আমি আপনার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক সিলেট জেলা, বিশ্বনাথ উপজেলা, ৭নং দেওকলস ইউনিয়নের মৃত জবেদ আলী খানের ছোট ছেলে মো. ফজল খান। আমি আমার বিশ্বনাথ উপজেলা, সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, ওসমানীনগর উপজেলা ও জগন্নাথপুর উপজেলার মধ্যদিয়ে বয়ে বাসিয়া নদীর কিছু জরুরী সমস্যার কথা তুলে ধরতে চাই।
সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে বাসিয়া নদী ৫টি উপজেলার মধ্য দিয়ে বয়ে কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে। নদীটির প্রসস্থ ২০০ ফুট কম/বেশি এবং দৈর্ঘ্য ৪২ কিলোমিটার। এই নদীটি আমাদের একমাত্র অবলম্বন। পানির প্রয়োজন ধান চাষে, সবজি চাষে, মৎস্যজীবি মানুষের এবং টিউবওয়েলের পানি পান করা’সহ আমাদের শেষ সম্বল। কিন্তু বর্তমানে নদীটির প্রসস্থ ৫০/৬০ ফুটফুটে দাঁড়িয়েছে। এর কারণ অবৈধ দখল করে বড় বড় দোকান ঘর নির্মাণ ও ময়লা আবর্জনা ফেলার জন্য নদীটি এখন নালায় পরিনত হয়ে ড্রেন হয়ে পরে আছে। এখন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হচ্ছে না। একটু বৃষ্টিতেই ধান ক্ষেত পানিতে তলিয়ে যায়। আবার শীতের মৌসুমে নদীতে পানি থাকে না। আমরা নদীটি পূর্ণ উদ্ধার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, পানি সম্পদ মন্ত্রী, দুদক, বিভাগীয় কমিশনার, স্থানীয় এমপি, সাবেক এমপি, সিলেট জেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’কে দফায় দফায় লিখিত স্মারকলিপি দিয়েছি এবং বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, মতবিনিময়, সভা, সংবাদ সম্মেলন করে আসছি। সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মহোদয়ের উদ্যোগে ২০১৩-২০১৫ সালে ১৮ কিলোমিটার খনন করা হয়েছে। বর্তমানে ২০১৬-২০১৭ সালে সিলেট-২ আসনের এমপি মাননীয় ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া মহোদয়ের উদ্যোগে ৭ কিলোমিটার খনন কাজ চলমান আছে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলো প্রশাসন ১৮৭ জনের ২১৭ টি অবৈধ দখল দোকান ঘরের তালিকা তৈরি করে একটি উচ্ছেদ মামলা (মামলা নং ৪/১৭) করে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদারা নোটিশ পেয়ে হাইকোর্টে রিট করে ৬ মাসের স্থগিত আদেশ করানো হয়েছে। হাইকোর্টে আমাদের প্রশাসনের কাছে জবাব চেয়েছেন। প্রশাসন হাইকোর্টের জবাব দিয়েছেন চলতি বছরের অক্টোবর মাসে।
এদিকে আমাকে এই আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছি। ওরা প্রভাবশালী অবৈধ দখলবাজ থাকায় কেউ ভয়ে কথা বলছে না। ওদের কালো টাকার কাছে অনেকেই অন্ধ। তাই আমি জনস্বার্থে প্রাণ দিতে প্রস্তুত হয়ে এই দাবি তুলে ধরছি। আমার আকুল আবেদন রাষ্ট্র পক্ষের আইনজীবী যেন সঠিক ভাবে আদালতে উপস্থাপন করেন এবং বিচার বিবেচনা করে অবৈধ দখল উচ্ছেদ করতে আদালত আদেশ প্রদান করেন এটাই আমাদের কাম্য। যাহাতে টাকার কাছে আইনের কেউ বিক্রি না হন। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য কামনা করছি। ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ইতি
মো. ফজল খান
আহবায়ক, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ।
বিশ্বনাথ, সিলেট।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ