শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নওগাঁতে চাকুরি দেওয়ার নামে প্রতারনা : প্রতারক কোরবান আটক
প্রথম পাতা » অপরাধ » নওগাঁতে চাকুরি দেওয়ার নামে প্রতারনা : প্রতারক কোরবান আটক
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁতে চাকুরি দেওয়ার নামে প্রতারনা : প্রতারক কোরবান আটক

---নওগাঁ প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৩মি.) নওগাঁর বদলগাছীতে ‘গ্রীণ ওয়ার্ল্ড লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের কোরবান আলী নামে এক যুবক নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে চাকুরি দেওয়ার নামে টাকা নিয়ে আত্মগোপন করে। পরে ওই যুবককে ভুক্তভোগীরা আটক করে থানায় সোপর্দ করেছে। আটকৃত কোরবান হলেন রাজশাহী জেলার বাগামারা উপজেলার পানিয়া গ্রামের এমরান আলীর ছেলে বলে ।

পুলিশ সূত্রে জানা, গতকাল মঙ্গলবার ভুক্তভোগী নাটোর জেলার সিংড়া থানার ঝিনা গ্রামের ফজলুর রহমানে ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে কোরবান আলীসহ সাতজনের নাম উল্লেখ করে বদলগাছী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ কোরবান আলীকে আটক করে বুধবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত মাস আগে বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারের পাশে আল-আমিনের বাড়ী ভাড়া নিয়ে প্রধান কার্যালয় ‘গ্রীণ ওয়ার্ল্ড লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান চালু করেন কোরবান আলী। তিনি নিজেকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিতেন। সেখানে ইলেকট্রনিক ও কনজুমার পণ্য বাজারজাত করতে তার প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নাম করে ১লক্ষ থেকে ২লক্ষ টাকা পর্যন্ত জামানত নেন। এছাড়া প্রতিষ্ঠান প্রসারের জন্য বিভিন্ন জেলায় মোটা অংকের টাকা জামানত নিয়ে ডিলার নিয়োগ শুরু করেন। চাকুরি দেয়ার নাম করে ৫০ হাজার টাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত জামানত নেন। এভাবে প্রায় ৫০ জন লোকের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন এই কোরবান আলী।

এলাকাবাসী ও ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি জানান অফিসে লোকবল নিয়োগ দেওয়ার পর থেকে কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়মিত আসা যাওয়া করত। কিন্তু গত ছয় মাস কোন কর্মচারীর কোন বেতন ভাতাদি পরিশোধ না করায় কর্মচারীরা বারবার তাগাদা দিলেও আজ-কাল দিবো বলে কাল ক্ষেপন করেন কোরবান। সর্বশেষ গত ৫ ডিসেম্বর আবারও বেতনের জন্য তাগাদা দেয় ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা।

এসময় প্রতারক কোরবান আলী নতুন একটি কোম্পানি আসলে আগামী বছর থেকে বেতন দেওয়া হবে বলে ভান্ডারপুর বাজারের প্রধান কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর থেকে অফিসে না এসে তিনি আত্মগোপন করেন গত সোমবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলার খলশি বাজারে কোরবান আলীকে দেখে ভুক্তভোগীরা ধরে থানায় নিয়ে যায়। এ বিষয়টি মামলার বাদী জানতে পেরে নাটোর থেকে ছুটে আসেন।

উপজেলার উত্তর পারিচা গ্রামের মোস্তাকিম বলেন, নৈশ প্রহরী পদে ৬ হাজার টাকা বেতনে চাকুরি দেওয়ার নাম করে গত ৬ মাস আগে ২০ হাজার টাকা জামানত দিয়েছি। কিন্তু এ পর্যন্ত কোন বেতন পায়নি। গত কয়েক দিন প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আর অফিসে পাওয়া যাচ্ছে না।
মামলার বাদী আশরাফুল ইসলাম বলেন, নাটোর জেলার সিংড়া থানায় শাখা অফিসে শাখা প্রধান পদে ১৩ হাজার টাকা মাসিক বেতনে চাকুরি দেওয়ার জন্য গত তিনমাস আগে তিনি ও নাতী রাশেদুল ইসলাম মিলে সাত লাখ টাকা জামানত দেন। তিন মাস থেকে তাদের কোন বেতন দেওয়া হয়নি। বার বার বেতনের জন্য তাগাদা দেওয়া হলেও তিনি কোন কর্ণপাত করেননি। সাত বিঘা জমি বন্ধক ও সুদের উপর টাকা নিয়ে ওই প্রতিষ্ঠানে দিয়েছেন বলে জানান ভুক্তভোগিরা।

এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচাজ (ওসি) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জালাল উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার থানায় একটি নিয়মিত মামলার প্রেক্ষিতে আসামীকে আজ বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে। এছাড়া অফিসে থাকা মালামালগুলো জব্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)