শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৩ ডিসেম্বর-২০১৭ (২য় রাউন্ড) উপলক্ষে সিটি কর্পোরেশন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর রবিবার দুপুরে নগর ভবনের সভা কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজনে এবং ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) কে.এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে ও সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল হামিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মো. আসলাম হোসেন, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. রহমত উল্লাহ, ঢাকার মহাখালী জনম্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. বিভাষ চন্দ্র মানী প্রমুখ। শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ইনডোর মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান পলাশ ।

সভায় জানানো হয়, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুরা যাতে কোনোক্রমেই ভিটামিন ‘এ’ খাওয়া থেকে বাদ না পড়ে। এজন্য পত্রিকা, টিভি চ্যানেল ও অনলাইন এর মাধ্যমে এবং সিটি কর্পোরেশনের পক্ষ হতে মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদের মাইক দিয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে।

সভায় আরো জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ২টি জোনে ২৭টি ওয়ার্ডে প্রায় ৯৫ হাজার ৭১২জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১৪৮জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সীদের সংখা হলো ৮৪ হাজার ৫৬৪জন শিশু রয়েছে। ক্যাপসুল খাওয়ানোর জন্য ২৫৯টি কেন্দ্র, ১৩ টি মোবাইল কেন্দ্র, ৬টি স্থাযী কেন্দ্র এবং ৭টি ভ্যাকসিন ব্যাংক থাকবে।

সভায়  গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, কিন্ডারগার্টেন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ