সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.০১মি.) নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. ফজলে সরদার (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ির মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলে সরদার উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত কাজিমদ্দিন সরদারের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ি মাঝামাঝি স্থানে ফজলে সরদার ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তা জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল