শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদমে পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রথম পাতা » কৃষি » আলীকদমে পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

---

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য বান্দরবানের আলীকদমে পার্বত্য শান্তিচুক্তির ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

বুধবার সকাল ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি আলীকদম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় ৷ পরে এউপলক্ষে আলীকদম প্রেস ক্লাব চত্বরে জনসংহতি সমিতি (জেএসএস) নেতৃবৃন্দ ও সমর্থকরা এক সমাবেশে মিলিত হয় ৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস এর আঞ্চলিক পরিচালক ম্রাঅং মাষ্টার ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস জেলা কমিটির সদস্য লাংরং ম্রো, আলীকদম উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জেএসএস এর সভাপতি কাইনথপ ম্রো, সাধারণ সম্পাদক চাথোয়াইমং রাইটার, সাবেক সভাপতি মংচানু মার্মা ও সাবেক সাধারণ সম্পাদক চাহ্লামং মার্মা প্রমূখ ৷
সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, পার্বত্য শান্তিচুক্তির ১৮ বছর অতিবাহিত হলেও সরকার রাজনৈতিক শাসনতান্ত্রিক অধিকার, ভুমি ও আর্থনৈতিক অধিকার, অপারেশন উত্তোরণ’সহ অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার পূনর্বাসন ইত্যাদি চুক্তিগুলো বাস্তবায়ন করছেনা ৷ ১৯৯৭ সালে ২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ৭২ ধারা থাকলেও সরকার তারমধ্যে মাত্র ২৫ টি বাস্তবায়ন করেছে ৷ বাঁকি ৪৭টি ধারা অবাস্তাবায়িত রয়ে গেছে ৷ সরকারের ভেতরে চুক্তি-বিরোধী লোকজনের কারণেই তা বাস্তবায়ন হচ্ছে না, এই চুক্তির ১৮ বছর পূর্তি নেতাকর্মীরা এমন অভিযোগও তুলতে থামেনি ৷
২ ডিসেম্বর ১৯৯৭ সাল মহাধুমধামের মাধ্যমে স্বাক্ষরিত হয় পার্বত্য চুক্তি ৷ সেই থেকে প্রতি বছর জনসংহতি সমিতির উদ্দ্যোগে এই দিনটি পালিত হয়ে আসছে ৷ তত্‍কালীন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্রি বোধিপ্রিয় লারমা উরফে সন্তু লারমা এ চুক্তিতে স্বাক্ষর করেন ৷ যা দেশ বিদেশে বেসুমার বাহবা অর্জন করে ৷
দ্রুত এই চুক্তি বাস্তবায়নে সরকারের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে জনসংহতি সমিতি ৷ এই সব দাবির মধ্যে আছে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে দ্রুত কর্ম পরিকল্পনা নেওয়া, আঞ্চলিক পরিষদ আইন কার্যকর করা ও চুক্তি বাস্তবায়ন কমিটি কার্যকর করা ইত্যাদি৷ 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)