শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আজ ২২ ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে কালারপোল বাজারে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পেইজবুকে কুরুচিপূর্ণ ও বানেয়োট কটুক্তিকারী বাহাদুর এর শাস্তির দাবিতে এক মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সুনাম ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াসে স্থানীয় যুবক বাহাদুর পেইজবুকে নামে-বেনামে পেইজবুক আইডি ব্যবহার করে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেেছ। স্থানীয় যুবক হওয়া সত্ত্বেও বাহাদুর উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ বিনষ্টের পাঁয়তারা করছে।

এসময় বক্তারা আরো বলেন, বাহাদুর পেইজবুক আইডিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে যে কুরুচিপূর্ণ ও বানোয়াট কথা উল্লেখ করেছেন তা লজ্জাষ্কর ও মানহানিকর। বক্তারা অবিলম্বে জাতির সম্মানিত পেশাজীবি শিক্ষকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যকারী বাহাদুর এর শাস্তির দাবী জানিয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও প্রশাসন রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে প্রশাসনকে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারকারী ও কটুক্তিকারী বাহাদুরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী মো. রাসেল, মো. রোখন উদ্দিন, নিগার সুলতানা, জাহিদা বেগম,নুরুল আবচার, সুমি আকতার, শিউলি আকতার, নুরজাহান আক্তার শাপলা. শারমিন আকতার, রেহেনা আক্তার ও রুবেল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে কালারপোল বাজার চত্বরে বাহাদুর এর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এবং বাহাদুরকে গ্রেফতারে প্রশাসনের প্রতি ১৫দিনের আল্টিমেটাম ঘোষনা করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)