শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » কাল খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব : যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী
কাল খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব : যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) আগমীকাল শনিবার শুরু হচ্ছে পার্বত্য জনপদের প্রাচীন বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব। দিন যত ঘনিয়ে আসছে তত যেন ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। প্রিয় ক্যাম্পাসে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে যেন কোন কিছুর কমতি না থাকে সে লক্ষ্যে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এ পুনর্মিলনী উৎসবকে ঘিরে খাগড়াছড়ি সাজ সাজ রব।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্চে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানাতে চলছে শেষ মুর্হুতের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া পুনর্মিলনী উৎসবে যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা খাগড়াছড়ি আসতে শুরু করেছেন। দীর্ঘ সময়ের প্রস্তুতি শেষ সময়ে এসে বেড়েছে ব্যস্ততা। ষাট বছরে বিভিন্ন ব্যাচের স্মৃতি রোমন্থ করে দিতে একাডেমিক ভবন গুলোর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙিন দেয়াল চিত্র। পৃথক পৃথক ব্যাচের তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেঁয়ে গেছে জেলা শহরের বিভিন্ন অলিগলি।
অনেক দিন পর প্রিয় ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমানদের মিলন মেলা। দেখা হবে পুরানো অনেক বন্ধুর সাথে। যারা আগেভাগে চলে এসেছেন তারা ঘুরেঘুরে উৎসব প্রস্তুতির তদারকি ও কাজ করছেন।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটি যুগ্ম আহ্বায়ক জানে আলম বলেন, পাহাড়ের প্রাচীন বিদ্যাপীঠের পুনর্মিলনী উৎসবকে সম্প্রীতির মেলবন্ধন উৎসবে পরিণত করতে আয়োজক কমিটির ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী উৎসব সম্পন্ন করতে জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১