শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » গবেষনা » ৭ হাজার বছরের পুরনো রামসেতু মানুষের তৈরি
প্রথম পাতা » গবেষনা » ৭ হাজার বছরের পুরনো রামসেতু মানুষের তৈরি
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ হাজার বছরের পুরনো রামসেতু মানুষের তৈরি

---অনলাইন ডিজিটাল ডেস্ক :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) রামসেতু নিয়ে হঠাৎই বিজেপি শিবিরে খুশির হাওয়া। একটি মার্কিন বিজ্ঞান বিষয়ক চ্যানেলে দাবি করা হয়েছে রাম সেতু মানুষের হাতে বানানো। ‘‌এনশন্ট ল্যান্ড ব্রিজ’‌ নামের ওই তথ্যচিত্র এখনও দেখানো হয়নি। কেবল ট্রেলারই প্রকাশ করা হয়েছে। আর তাই নিয়ে বিজেপি নেতাদের উল্লাস চোখে পড়ার মতো। ট্রেলারে এক মার্কিন প্রত্নতত্ত্ববিদকে উদ্ধৃত করে বলা হচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সমু্দ্রগর্ভে ৩০ মাইল যে পাথুরে রাস্তা রয়েছে তা সাত হাজার বছরের পুরনো। রাস্তাকে সাপোর্ট করে যে বালির স্তম্ভ রয়েছে তা চার হাজার বছরের। নাসার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দাবি করা হয়েছে, এই পথ মানুষের তৈরি। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি সেই ট্রেলার রিটুইট করে লিখেছেন, ‘‌জয় শ্রীরাম’‌। গত সপ্তাহে ট্রেলার প্রকাশের পরেই তা নিয়ে হইচই শুরু হয়। ফেসবুকে সেই প্রোমো দেখেছেন ৩৫ লক্ষ মানুষ। আর দু’‌লক্ষ ৩০ হাজার মানুষ সেই ভিডিও দেখেছেন টুইটারে।
লক্ষ লক্ষ হিন্দু বিশ্বাস করেন সীতাকে উদ্ধার করতে বানর সেনার সাহায্যে রামসেতু ভগবান রাম তৈরি করেন। যেমনটা লেখা রয়েছে রামায়ণে। কিন্তু গবেষণা বলছে তা নয়, সেতু তৈরি করেছে মানুষই। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, মানুষের বিশ্বাসেরই জয় হল। আগের ইউপিএ সরকারকে এই নিয়ে কাঠগড়ায় তুলতে ছাড়েননি তিনি। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সমুদ্র পথ তৈরি করার বিরোধিতা করে বেশ কিছু হিন্দু সংগঠন। তাঁদের দাবি এই প্রকল্প বাস্তবায়িত হলে রামসেতুর ক্ষতি হবে। ২০০৭ সালে এক মামলায় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল সুপ্রিম কোর্টে জানান, রামসেতু মানুষের তৈরি এমন কোনও প্রমাণ নেই। তবে মানুষের বিশ্বাসকে মর্যাদা দেওয়া দরকার বলে তিনি জানান। প্রতিবাদের ফলে আদালত থেকে এই বিবৃতি প্রত্যাহার করে নেয় কেন্দ্র। রবিশংকর বলেছেন, তাঁদের এখন ক্ষমা চাইতে হবে। সূত্র: আজকাল।





গবেষনা এর আরও খবর

করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসছে অ্যান্টিভাইরাল ক্যাপসুল করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসছে অ্যান্টিভাইরাল ক্যাপসুল
একটি ইলিশ থেকে ১৬ লাখ ইলিশ উৎপাদন সম্ভব একটি ইলিশ থেকে ১৬ লাখ ইলিশ উৎপাদন সম্ভব
আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করতে হবে আইন সংশোধন করে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করতে হবে
বর্ষীয়ান রাজনীবিদ রনোর রোগ মুক্তি কামনা করেছে বাম জোট বর্ষীয়ান রাজনীবিদ রনোর রোগ মুক্তি কামনা করেছে বাম জোট
এবারের ঈদযাত্রায় ২৫০দুর্ঘটনায় ২৯৯ নিহত, ৭৮৮ আহত : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ এবারের ঈদযাত্রায় ২৫০দুর্ঘটনায় ২৯৯ নিহত, ৭৮৮ আহত : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ
ঈদযাত্রায় ১৮৫টি সড়ক দুর্ঘটনায় ২২১ নিহত, ৬৫২ আহত : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ঈদযাত্রায় ১৮৫টি সড়ক দুর্ঘটনায় ২২১ নিহত, ৬৫২ আহত : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ
কাপ্তাই লেকে মৎস্য সম্পদ উন্নয়নে করণীয় ও পরামর্শ কাপ্তাই লেকে মৎস্য সম্পদ উন্নয়নে করণীয় ও পরামর্শ
পার্বত্য অঞ্চলে বনাঞ্চল পুনরায় ফিরিয়ে আনতে তিন জেলার বাহিরে কাঠ প্রেরন বন্ধ করা প্রয়োজন পার্বত্য অঞ্চলে বনাঞ্চল পুনরায় ফিরিয়ে আনতে তিন জেলার বাহিরে কাঠ প্রেরন বন্ধ করা প্রয়োজন
নৌ যোগাযোগ, মৎস্য চাষ ও কৃষিব্যবস্থার উন্নয়ন এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধিতে কাপ্তাই হ্রদ খননের প্রয়োজনীয়তা নৌ যোগাযোগ, মৎস্য চাষ ও কৃষিব্যবস্থার উন্নয়ন এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধিতে কাপ্তাই হ্রদ খননের প্রয়োজনীয়তা
বিগত বছরের সড়ক দূর্ঘটনায় ৭৩৯৭ জন নিহত, ১৬১৯৩ জন আহত : যাত্রী কল্যাণ সমিতি বিগত বছরের সড়ক দূর্ঘটনায় ৭৩৯৭ জন নিহত, ১৬১৯৩ জন আহত : যাত্রী কল্যাণ সমিতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)