শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসছে অ্যান্টিভাইরাল ক্যাপসুল
প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসছে অ্যান্টিভাইরাল ক্যাপসুল
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসছে অ্যান্টিভাইরাল ক্যাপসুল

ছবি : সংগৃহীত প্রাণঘাতী করোনা চিকিৎসার নতুন অস্ত্র হিসেবে বাজারে আসতে যাওয়া অ্যান্টিভাইরাল ক্যাপসুলের পূর্ণ কোর্স ১০ মার্কিন ডলারে কিনতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার ১৯ অক্টোবর এ তথ্য জানিয়েছে।
মলনুপিরাভির নামের ক্যাপসুলটির উন্নয়ন করছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। একে করোনা মহামারি মোকাবিলায় ‘গেম চেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, বিশেষ করে যারা টিকা পেতে সমর্থ হয়নি তাদের বেলায়। ওষুধটির জরুরি ব্যবহারের জন্য এখনও ওষুধ প্রশাসনের অনুমোদন পায়নি মার্ক। অনুমোদন পেলে এটি হবে করোনার সংক্রমণ চিকিৎসার প্রথম ক্যাপসুল। রোগীকে হাসপাতালে না নিয়েই করোনা চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহার করা যাবে। রোগীকে দিনে দুবার ২০০ মিলিগ্রামের চারটি ক্যাপসুল সেবন করতে হবে। মোট পাঁচ দিনে রোগীকে সেবন করতে হবে ৪০টি ক্যাপসুল।

নথিতে দেখা গেছে, এক্সেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলেরটর (এসিটি-এ) নামের একটি প্রকল্পের আওতায় দরিদ্র দেশগুলোর জন্য মলনুপিরাভির কিনবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এই প্রকল্পের আওতায় দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি করোনা শনাক্তকরণ সরঞ্জাম এবং ১২ কোটি ডোজ ওষুধ কেনার প্রক্রিয়া চলছে।
করোনার টিকা সংগ্রহের দৌঁড়ে ধনী দেশগুলোর কাছে হেরে যাওয়ার পর তুলনামুলক কম দামে ওষুধ সংগ্রহ ও দরিদ্র দেশগুলোতে সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতোটা মরিয়া হয়ে পড়েছে এসিটি-এ প্রকল্প তারই প্রতিচ্ছবি।

এসিটি-এ’র এক মুখপাত্র জানিয়েছেন, ১৩ অক্টোবর নথি প্রস্তুত করা হয়েছে। তবে এটি এখনও খসড়া হিসেবে রয়ে গেছে। চূড়ান্ত হওয়ার পর এটি চলতি মাসের শেষ নাগাদ রোমে জি-২০ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের কাছে পাঠানো হবে।

নথিতে স্পষ্টভাবে মলনুপিরাভির ক্যাপসুলের কথা বলা হয়নি। তবে সেদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে, ‘হালকা ও মাঝারি সংক্রমণে আক্রান্ত রোগীদের মুখে খাওয়ার অ্যান্টিভাইরালের’ পূর্ণ কোর্সের দাম ১০ ডলার করে দেওয়া যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, করোনার চিকিৎসায় মুখ দিয়ে খাওয়ার অন্যান্য ওষুধের উন্নয়ন চলছে। তবে মলনুপিরাভির হচ্ছে একমাত্র ওষুধ যেটি বিস্তৃত ট্রায়ালে ইতিবাচক ফল দেখিয়েছে। তাই ওষুধটি কেনার ব্যাপারে মার্ক অ্যান্ড কোং এবং জেনেরিক উৎপাদনকারীদের সঙ্গে কথা বলেছে এসিটি-এ।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ