সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে উৎসব আমেজে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের কর্মসূচি চলছে
খাগড়াছড়িতে উৎসব আমেজে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের কর্মসূচি চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.২৬মি.) প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের আনুষ্ঠানিকতা চলছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলাশহর এবং আশেপাশে গীর্জাগুলোতে সম্মিলিত সান্ধ্য প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়। পুলিশ ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ৫৬টি ব্যাপটিস্ট ও ক্যাথলিক গীর্জায় বড় দিনের কর্মসূচি পালন করা হচ্ছে।
জেলা শহরের খাগড়াপুরস্থ ‘কেন্দ্রীয় ব্যাপটিস্ট চার্চ’-এ বিভিন্ন বয়সের সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুরা স্বতস্ফুর্তভাবে প্রার্থনা এবং সংগীত পরিবেশনায় অংশ নেয়।
জেলা ব্যাপটিস্ট ফেলোশিপ’র সভাপতি অনন্ত ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলার সবকটি গীর্জা ও চার্চে অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করা হবে। পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অনেকগুলো এলাকায় অনুদান প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতি বছরের মতো এবারও জেলা পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য বড়দিন পালনে অনুদান দেয়া হয়েছে। বর্তমান সরকারের ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির ভিত্তিতে অন্য সব ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও পরিষদ একই পদক্ষেপ নিয়ে থাকে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বড়দিন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ শহরের গীর্জাগুলোতে দায়িত্ব পালন করবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১