শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়বেন শামসুল হক
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়বেন শামসুল হক
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়বেন শামসুল হক

---


অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়বেন মাটিরাঙ্গা পৌর বিএনপি সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো: শামসুল হক ৷
জানা গেছে,স্থানীয় ৭নং ওয়ার্ড ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে জনসংযোগ ও মতবিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবেক এই কমিশনার ৷ জানাচ্ছেন ২০০৩ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে কমিশনার নির্বাচিত হওয়ার পর ১৬ ফেব্রুয়ারী ২০১১ পর্যন্ত তার মেয়াদে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নের চিত্র ৷
চৌধুরী পাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ চলাকালে তিনি জানান,তার মেয়াদে অবহেলিত ৭ নং ওয়ার্ডের সাথে মুল মাটিরাঙ্গা শহরের সাথে সহজ যোগাযোগের উন্নয়নে ঈদগাহ সংলগ্ন ধলিয়া লেকের উপর বাঁধ নির্মাণ করেন ৷ যার ফলে চৌধূরী পাড়ার ভুমির মুল্যবৃদ্ধি, বিভিন্ন এনজিও’এর অফিসসহ ভাড়া বাসার চাহিদা বৃদ্ধি পায় ৷ তিনি আরও বলেন,ব্যবসায়ী শামছু মিয়ার বাড়ী থেকে বলিটিলা পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ও ক্রশ ড্রেন নির্মাণ,চৌধুরী পাড়া আরিফের দোকান থেকে দিলীপ সাহার বাড়ী পর্যন্ত রাস্তা সম্প্রসারণসহ এইচবিবি করণ ( সলিং)ও গাইড ওয়াল নির্মাণ, রজ্জব আলীর বাড়ীর নিকটে বলি টিলার রাস্তা ভাঙ্গন রোধে উভয় পাশে ধারক ওয়াল নির্মাণ,বড়ঝলা বৌদ্ধ মন্দিরের সিঁড়ি নির্মাণ ও বড়ঝলা ছড়ার উপর কালভার্ট নির্মাণ,মোহাম্মদপুর কবরস্থান তৈরি,মক্তব ঘর নির্মাণসহ আকবরের বাড়ী হতে সিকদার টিলা পর্যন্ত ব্রীক সলিং করণ,হাসপাতাল মসজিদের ছাদ নির্মাণ,চৌধুরী পাড়া মসজিদের ওযুখানা ও টয়লেট নির্মাণ,বলিটিলা শংকর মঠ মন্দির উন্নয়ন,শেখ আহম্মদ’এর বাড়ী হতে মৃত আওয়ামীলীগ নেতা পুলকিত তালুকদারের বাড়ী হয়ে সমির বণিকের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ ও আংশিক সলিং করণ,এছাড়াও চৌধুরী পাড়া ম্রাচিং মারমার ঘর হতে কবি নজরুল ক্লাব পর্যন্ত ড্রেন নির্মাণ,বলিটিলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ভাঙ্গন রোধে হাসপাতাল পর্যন্ত গার্ড ওয়াল নির্মাণসহ ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক টিউবওয়েল স্থাপন উল্লেখযোগ্য৷ অসহায় ও গরীব সকল সম্প্রদায়ের মাঝে বিজিএফ কার্ড সুষম বন্টণ নিশ্চিত করি ৷
এ সময় তিনি ৭নং ওয়ার্ড বাসী তার অতীতের উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রতিটি বিষয় বিবেচনা এনে এইবার কাউন্সিলর পদে তাকে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন ৷ তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হলে,শিক্ষা,যোগাযোগ,মসজিদ,মন্দির,কেয়াং,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,ঈদগাহ হতে চৌধুরা পাড়া হয়ে হাসপাতাল এবং তবলছড়ি চত্বর হতে বলিটিলা মৃত নারায়ন শীলের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণে দ্রুত পদক্ষেপ গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন ৷





আর্কাইভ