শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » জেএসসিতে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের এবারও শতভাগ সাফল্য
প্রথম পাতা » কক্সবাজার » জেএসসিতে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের এবারও শতভাগ সাফল্য
রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএসসিতে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের এবারও শতভাগ সাফল্য

---উখিয়া প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.১৪মি.) নানা প্রতিকূলতার মধ্যে জেএসসিতে রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয় এবারও শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ও রত্নাপালং দু’ইউনিয়নের সীমানায় ১৯৯২সালে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি। প্রতিষ্ঠানলগ্ন থেকে জীর্ণগৃহে শীর্ণ পাঠ চলছে। ঝুপড়ি ঘর। একটু বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিওভুক্ত এ বিদ্যালয় থেকে এবারও ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৬১জন পরীক্ষার্থীর শতভাগ পাশের সাফল্য অর্জন করে।
জানা যায়, বিগত ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬ সালেও বৃত্তিসহ শতভাগ পাশের গৌরব অর্জন করে অবহেলিত এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চালু ছিল। গত ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে (ব্যবসায় ও মানবিক শাখায়) শিক্ষার্থী ভর্তি হয়। এ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা থেকে ৯জন এবং মানবিক শাখা থেকে ২১ জনসহ মোট ৩০জন শিক্ষার্থী আসন্ন ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে জানিয়েছেন প্রধান শিক্ষক নুরুল আমিন।
ধারাবাহিক এ সাফল্যের ইতিবৃত্তে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯২সালে বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক পুলিন বিহারী বড়ুয়া’র প্রচেষ্টায় বিদেশী দাতা সংস্থা ওয়াল্ড ভিশন ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করলেও ২০০৭ইং পর্যন্ত অনুমোদিত পরিচালনা কমিটি না থাকায় বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে ছিল এ বিদ্যালয়টি। পরবর্তীতে বর্তমান প্রধান শিক্ষক নুরুল আমিন যোগদানের পর তৎকালীন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ শামীম আল রাজিকে সভাপতি করে প্রথম অনুমোদিত কমিটি গঠন এবং তাঁর একান্ত প্রচেষ্টায় শিক্ষার্থীদের উপবৃত্তি চালু হয়।
তিনি আরও বলেন প্রত্যন্ত অঞ্চল ও হতদরিদ্র অধিকাংশ অভিভাবক শিক্ষার্থীদের বিদ্যালয়ের নির্ধারিত মাসিক বেতন আদায়ে ব্যর্থ হওয়ার পাশাপাশি ভর্তি ফি, পরীক্ষা ফি এমন কি ফরম পুরণের ফি: জোগাড় করতে হিমশিম খেতে হয়। সর্বোপরি এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ দান সহ প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিনা বেতনে ১০ বৎসর যাবত স্বেচ্ছাসেবী মানসিকতায় ৪জন নিয়োগ প্রাপ্ত ও ৩ জন চুক্তিভিত্তিক সহ মোট ৭ জন শিক্ষক-শিক্ষিকা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক (অব:) পুলিশ বিহারী বড়ুয়া’র নিকট জানতে চাইলে তিনি বলেন, এ প্রতিষ্ঠানে পড়াশুনা করে হাজারো শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, শিক্ষক ও সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হয়েছে। তাই বর্তমান সরকারের সর্বোচ্চ বিনিয়োগ খাত শিক্ষা ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষানুরাগী ও সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শতভাগ সাফল্যে প্রধান শিক্ষক নুরুল আমিন সহ শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ভবিষ্যতেও যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, সে জন্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)