শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » দ্রুত গতিতে চলছে চট্টগ্রাম রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন কাজ
প্রথম পাতা » চট্টগ্রাম » দ্রুত গতিতে চলছে চট্টগ্রাম রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন কাজ
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুত গতিতে চলছে চট্টগ্রাম রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন কাজ

---রাউজান প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০০মি.) চার কোটি টাকারও বেশি ব্যয়ে জলিল নগর বাস ষ্টেশন থেকে চট্টগ্রাম- রাঙামাটি প্রধান সড়কের উন্নয়ন ও প্রশস্তকরনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের মুন্সির ঘাটা থেকে জলিল নগর পর্যন্ত অবৈধ স্থাপনার কারনে প্রতিদিন যানজট লেগেই থাকে। যার ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ-বিদেশী পর্যটক সহ হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মুন্সিরঘাটা থেকে জলিলনগর পর্যন্ত দুপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কটি মুন্সিরঘাটা থেকে জলিলনগর আধা কিলোমিটারেরও বেশি অংশ ১৮ মিটার থেকে বাড়িয়ে ২৪ মিটার পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। তাছাড়া বর্ষার সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোত ও টানা বৃষ্টির কারনে রাঙামাটি মহাসড়কের কিছু এলাকা ডুবে থাকে। যার জন্যে প্রশস্ত করার পাশাপাশি সড়ক উঁচু করা হচ্ছে এবং পানি নিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা করা হয়েছে। এই পথ দিয়ে চলাচলকারী সাধারন মানুষ মনে করেন, যে ভাবে রাস্তার উন্নয়ন হচ্ছে তাতে এই কাজ শেষ হলে রাউজান জলিল নগর থেকে মুন্সির ঘাটা পর্যন্ত যানজট অনেকাংশে কমে যাবে। তবে রাস্তার উপর পার্কিং বন্ধ না হলে এর সুফল সাধারন মানুষ পাবেন না বলেও ধারনা করছেন অনেকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)