শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রটি বহুবিধ সমস্যায় জর্জড়িত : স্বাস্থ্য কেন্দ্রটি নিজেই রুগী
প্রথম পাতা » করোনা আপডেট » শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রটি বহুবিধ সমস্যায় জর্জড়িত : স্বাস্থ্য কেন্দ্রটি নিজেই রুগী
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রটি বহুবিধ সমস্যায় জর্জড়িত : স্বাস্থ্য কেন্দ্রটি নিজেই রুগী

---নওগাঁ প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি বহুবিধ সমস্যার ভারে নিজেই এখন রোগীতে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, ৯০ এর দশকে শাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া নামক স্থানে স্থাপিত হয় উপস্বাস্থ্য কেন্দ্রটি। জনবল কাঠামো অনুযায়ী উপস্বাস্থ্য কেন্দ্রটিতে একজন এমবিবিএস ডাক্তার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস পদ রয়েছে। শুরুতেই এসব পদে ডাক্তার কর্মচারী থাকলেও গত একযুগ ধরে একটি পদ ছাড়া সকল পদ শূন্য রয়েছে এবং বহিঃবিভাগ স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে। ফলে ইউনিয়নের প্রায় লক্ষাধিক জনগন প্রত্যাশিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দিন দিন ইউনিয়ন বাসীর মাঝে শুধুই ক্ষোভ বাড়ছে। উপস্বাস্থ্য কেন্দ্রটি দেখলেই বোঝা যায় প্রাচীন স্থাপত্য শৈলী’র এক অর্পূব নির্দশন। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হয়, সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাব এবং কোয়ার্টারগুলো অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার কারণেই বিপুল পরিমান অর্থ ব্যয়ে নির্মিত ভবনটি আজ প্রায় বিলুপ্তির পথে। এখানে পর্যাপ্ত পরিমান ঔষধ সরবরাহের ব্যবস্থাও নেই। কেন্দ্রটি পরিদর্শনেও যান না উচ্চ পদের কেউ। অভিভাবকশূন্য উপস্বাস্থ্য কেন্দ্রটির এ বেহাল অবস্থার ফলে চিকিৎসা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন এলাকার মানুষ জরুরী চিকিৎসা সেবা নিতে এসে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। দিনে দিনে এমন চিকিৎসাহীনতায় ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ। ডাক্তারদের কোয়ার্টার ও তৃতীয় শ্রেনীর কোয়াটার অনেক আগেই পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। বিগত প্রায় ২০ বছর আগে সীমানা প্রাচীর ভেঙে গেলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বাউন্ডারি ওয়াল না থাকায় পার্শ্ববর্তী জমির মালিকেরা দিনের পর দিন উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা জবর দখল করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে চলতে থাকলে ক্রমেই কোন এক দিন বেহাত হয়ে যাবে সরকারি এ প্রতিষ্ঠানের জায়গা।
এ বিষয়ে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, বর্তমানে এই প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে বহিঃবিভাগ স্বাস্থ্য সেবা চালু না থাকায় ইউনিয়নের প্রায় লক্ষাধিক জনগণ তাদের প্রত্যাশিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জনসেবা মুলক প্রতিষ্ঠানটির দিকে একটু সু নজর দিয়ে পুনরায় বহিঃবিভাগ স্বাস্থ্য সেবা চালু করবেন এমনটিই প্রত্যাশা করছি।
এ ব্যাপারে কর্মরত উপ-স্বাস্থ্য কেন্দ্রেটির ফ্যামিলি প্লানিং পরিদর্শিকা মোছাঃ ডলি আক্তার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, সপ্তাহে ছয় দিন ডিউটি করলেই কি ঔষধ পরিমান মতো বরদ্দো না থাকায় রোগীরা তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং একা আমার পক্ষে এত রোগীর চাপ সামলানো সম্ভব নয়। বার বার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি।
এ বিষয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রটির ইনচার্জ ফার্মাসিষ্ট ডা. মো. রুহুল ইসলাম (রাজ) এর সাথে কথা বলে জানা যায়, এখানে প্রতিদিন ২৪০ থেকে ২৬০ জন রুগী আসে (ঔষধ থাকলে), আর ১০০ থেকে ১২০ জন রুগী আসে (ঔষধ না থাকলে)। উপস্বাস্থ্য কেন্দ্রটি মেইন রস্তার পাশে হওয়ার কারনে এক্সিডেন্ট এর রুগী প্রায়ই আসতে থাকে। অথচ রুগীর তুলনায় সরবরাহকৃত ঔষধ পত্রাদির পরিমান খুবই নগন্য।
এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুশেদ মোহাম্মদ মুনিরুজ্জামান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, উপস্বাস্থ্য কেন্দ্র গুলো নেদারল্যান্ডের একটি প্রজেক্ট ছিল। শুধুমাত্র শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্র নয়, আহসানগঞ্জ, ভোঁপাড়া ও হাটকালুপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রগুলির সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে প্রজেক্টটি না থাকায় বহিঃবিভাগ বন্ধ রয়েছে। পুনরায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলির বহিঃবিভাগ স্বাস্থ্য সেবা চালু করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়েছি। আশাকরি কেন্দ্রগুলো পুনরায় আমরা চালু করতে পারবো।
এদিকে অতিদ্রুত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান গুলো মেরামত করে বহিঃবিভাগ স্বাস্থ্য সেবা চালু করে এলাকাবাসীর সেবা গ্রহনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন কর্তৃপক্ষ, এমনটিই মনে করেন এলাকার সচেতন মহল ।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ