শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » সিলেটে নির্বাচনের অনেক আগেই বইছে নির্বাচনী আমেজ
প্রথম পাতা » রাজনীতি » সিলেটে নির্বাচনের অনেক আগেই বইছে নির্বাচনী আমেজ
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে নির্বাচনের অনেক আগেই বইছে নির্বাচনী আমেজ

---হাফিজুল ইসলাম লস্কর :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) সিলেটে নির্বাচনের অনেক আগেই বইছে নির্বাচনী আমেজ। ব্যানাল, লিফলেট, বিলবোড ও নববর্ষের শুভেচ্ছা কার্ডের মাধ্যমে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা এখন থেকেই প্রচারনায় মাঠ গরম করে রেখেছেন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের অধীনে সিসিক নির্বাচনের এখনো পাচঁ মাসের মতো সময় বাকী রয়েছে। কিন্তু পাচঁমাস বাকী থাকলেও সিলেটে সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচারনায় নেমেছেন অনেক আগে থেকেই। নির্বাচনের অনেক আগেই নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে পুরো সিটি কর্পোরেশন এলাকায়।

নির্বাচন কমিশন (ইসি) জুন মাসের মধ্যে সিলেট সিটির নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করার খবর প্রচারের পর সরগরম হয়ে উঠেছে সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচারনা।

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জামাতে ইসলামীর সিলেট মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের সিসিক নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দেওয়ায় সিলেটের বিএনপি ঘরনার রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। যদি শেষ পর্যন্ত বিএনপির সাথে কোন সমঝোতা না হয় এবং তিনি নির্বাচনে থাকেন তবে বিএনপি প্রার্থীর জন্য আওয়ামীলীগ প্রার্থীর পাশাপাশী নিজ জোটের প্রার্থীর সাথে লড়তে হবে।

সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা এবার দলীয় মনোয়ন ও প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন। বিশেষ করে বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপিতে এখন গ্রুপিং লবিং তুঙ্গে। দুই দলে একাধিক নেতা মনোয়ন লড়াইয়ে নামায় দলীয় কোন্দল ও বাড়ছে। মনোয়ন প্রতাশী নেতাদের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। আক্রমণ পাল্টা আক্রমণের বক্তব্য-বিবৃতিতে দলীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে।

সিসিক নির্বাচনে আওয়ামীগের মনোয়নের জন্য মাঠে নেমেছেন দলটির মহানগর কমিটির সভাপতি, সাবেক দুইবারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

এছাড়াও ক্ষমতাসীন দলের মনোয়ন প্রত্যাশী তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। দলীয় পদে না থেকেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘনিষ্ঠজন হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত। এবার সিসিক নির্বাচনে তিনিও আওয়ামীলীগের মনোয়ন চাইবেন বলে তার ঘনিষ্ট সুত্রে জানা গেছে।

তবে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগের মনোয়ন নিয়ে মূল লড়াইটা হবে কামরান ও আসাদের মধ্যে।

অন্যদিকে বিএনপির মনোয়ন দৌড়ে রয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তবে দলীয় মনোয়ন পেতে জমজমাট লড়াই হবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মধ্যে।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর মহানগর সিলেট মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের প্রার্থীতা ঘোষনা করায় বিএনপি নেতৃত্বাধীন জোটে চলছে তুমুল আলোচনা। এহসানুল মাহবুব জুবায়ের শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার না করলে বিএনপির মনোয়ন যেই পান তাকে আওয়ামীলীগ প্রার্থীর পাশাপাশী লড়তে হবে জামায়াতের প্রার্থীর বিপক্ষে, ফলে লড়াইটা হবে ত্রিমুখী।

অন্যদিকে ১৮ দলীয় জোটের দোহাই দিয়ে গতবার জামায়াত প্রার্থী প্রত্যাহার করলেও এবার কোনভাবেই ছাড় দিতে রাজী নয় তারা।

এছাড়া খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী নির্বাচনের লক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। তাই মেয়র পদের এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত।





রাজনীতি এর আরও খবর

তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)