শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ভূমি অফিসের যোগসাজসে পাথরের পারমিটের ভুয়া প্রতিবেদন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ভূমি অফিসের যোগসাজসে পাথরের পারমিটের ভুয়া প্রতিবেদন
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় ভূমি অফিসের যোগসাজসে পাথরের পারমিটের ভুয়া প্রতিবেদন

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় কেটে ও মাট খুঁড়ে পাথর উত্তোলন করার প্রশাসনিক অনুমোদনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। লামা ভূমি অফিস কঠোর গোপনীয়তা অবলম্বন করে পাথরের অনুমোদন প্রদানের জন্য ভুয়া ও মনগড়া প্রতিবেদন প্রস্তুত করছে। পাথর সিন্ডিকেটের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে পাহাড় খুঁড়ে উত্তোলিত পাথরকে ঝিড়ি ছড়ার ভাসমান পাথর উল্লেখ করে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন দায়েরের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন ঝিরি ও ছড়া থেকে পাথর আহরণের নামে পাহাড় কেটে প্রায় ৩ লক্ষাধিক ঘনফুট পাথরের পারমিট অনুমোদন প্রক্রিয়াধীন।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত কানুনগো, সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পাথরের পারমিট সংক্রান্ত তথ্য প্রদানে কঠোর গোপনীয়তা অবলম্বন করে চলেছেন। পাথর পাচারকারী সিন্ডিকেট লামা ভূমি অফিসকে ইতিমধ্যে বিপুল অংকের টাকা উৎকোচ প্রদান করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পাথরের গণ-আবেদন জেলা প্রশাসকের কার্যালয় হতে তদন্তের জন্য লামা ভূমি অফিসের কানুনগো সার্ভেয়ারের কাছে এসেছে। পাথর পাচারকারী সিন্ডিকেট সার্ভেয়ার ও কানুনগোদের সাথে কয়েক দফা বৈঠক করেছে।

দুর্নীতিবাজ সার্ভেয়ার ও কানুনগো পাথর পাচারকারী সিন্ডিকেটকে সহযোগীতা করার জন্য প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে তদন্ত রিপোর্ট প্রদানের নামে পাথর পাচারকারী সিন্ডিকেটের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিছুদিন পূর্বে ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে দুদকের গণ শুনানীতে অভিযোগ উঠলেও পাত্তা দিচ্ছেনা দুর্নীতিবাজ সার্ভেয়ার ও কানুনগোগণ।

ইতিমধ্যে নামে-বেনামে ১১টি আবেদনের অনুকূলে ৩ লক্ষাধিক ঘনফুট পাথরের আবেদন করা হয়েছে। আরো আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে উল্লেখিত ফাঁসিয়াখালী ইউনিয়নের হরিণ ঝিরি, চিতারঝিরি, ছমুখাল, পাইকঝিরি, কাপঝিরি, কোলারঝিরি, কাঠাঁলছড়া, সাপমারা ঝিরি ও শামছড়ি ছড়া-ঝিরিতে কোন ভাসমান পাথর নেই মর্মে জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জনসাধারণ। এই প্রতিবেদক সহ সংবাদকর্মীদের একটি টিম সরজমিনে বর্ণিত ছড়া ও ঝিরি সমূহ পরিদর্শনে ভাসমান কোন পাথরের অস্তিত্ব পাননি।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান আমার ইউনিয়নের কোন ঝিরি ছড়াতে ভাসমান পাথর নেই। প্রভাবশালী সিন্ডিকেট গত ৪-৫ বছর ধরে পাহাড় খুঁড়ে ও মাটি কেটে পাথর উত্তোলন করছে। আমাদের বাধা প্রশাসন সহ কেউ পাত্তা দিচ্ছেনা।

পাথরের তদন্তের দায়িত্ব থাকা কানুনগো বিজয় শংকর চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান আমি কোন তথ্য দিতে পারবনা।

সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানিয়েছেন, জেলা প্রশাসন হতে প্রেরিত পাথরের আবেদন সমূহ তদন্তের জন্য কানুনগোকে দায়িত্ব দেয়া হয়েছে। কানুনগো প্রতিবেদন পাওয়ার পরে তা জেলা প্রশাসনের নিকট প্রেরণ করা হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের

আর্কাইভ