শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় প্রবাসী ফারুক মৃত্যুশয্যায়: গ্রেফতার ১
গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় প্রবাসী ফারুক মৃত্যুশয্যায়: গ্রেফতার ১

গুরুদাসপুর প্রতিনিধি::নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে প্রবাসী বন্ধু ফারুক (৩৫) কে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশি খালেকের পরিবারের সকলে মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর আহত করেছে৷ এ ঘটনায় পুলিশ তানিয়া নামে একজনকে গ্রেফতার করেছে৷ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে৷
শুক্রবার ভোর ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রতিবেশিরা মারাত্মক আহত ফারুককে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে চিকিত্সাধীন নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন৷ কর্তব্যরত চিকিত্সক ডা. আব্দুর রহিম বলেন, রোগীর দুই হাত, পা, বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ফলে প্রচুর রক্তক্ষরন হয়েছে৷
স্থানীয়দের মধ্যে সাখাওয়াত হোসেন, জামাত আলী, রাজ্জাক সহ অনেকে জানান, নারায়নপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র ফারুক ও ইমান আলীর পুত্র খালেক দুই বন্ধু৷ তারা একই সাথে সৌদি আরবে চাকুরিরত ছিল৷ ওই সময় খালেক ফারুকের কাছ থেকে দশ লাখ টাকা ধার নেয়৷ পাওনা টাকা পরিশোধের নাম করে ঘটনার দিন ভোরে খালেকের বাড়িতে ডেকে নিয়ে ফারুকের হাত পা বেঁধে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে৷
এ ঘটনায় ফারুকের পিতা তৈয়ব আলী বাদী হয়ে অভিযুক্ত আ.খালেক (৪০), তার স্ত্রী তানিয়া (৩২) ও বড়ভাই জহুরুল ইসলামের (৪৪) বিরুদ্ধে থানায় মামলা করলে অভিযুক্ত তানিয়াকে পুলিশ গ্রেফতার করেছে৷
থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম বলেন, বাকি আসামীদেরও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা