শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদের সম্মেলন
পানছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদের সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৭মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সনাতন সমাজ কল্যাণ পরেষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সল-২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় পানছড়ি বাজার দেবালয় মন্দিরে সনাতন সমাজ কল্যাণ পরিষমের সভাপতি জিবণ চন্দ্র রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূর্ণবাসন এবং অভ্যান্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, এ্যাড. আশতোষ চাকমা, পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. বাহার মিয়া প্রমূখ।
সভার উদ্বোধন করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি‘র সভাপতি বিধান কানুনগো ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরণ সেন।
এতে আরো বক্তব্য রাখেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটন, মাটিরাঙ্গা কমিটির সভাপতি রাখাল গর্জা, দিঘীনালা কমিটি‘র সভাপতি নন্দু কুমার দাশ, পানছড়ি কমিটি‘র সাধারণ সম্পাদক নিকুঞ্জু বিহারী দাশ ও খাগড়াছড়ি সদর কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার দাশ প্রমূখ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি জাতীয় ও সংগঠনটির পতাকা উত্তোলন এবং মন্দিরের বর্ধিতকরণ ভবনের উদ্বোধন করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১