শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ম্যাডামের আমলে ধর্ষিত পূর্ণিমা জননেত্রীর আমলে পুনর্বাসিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ম্যাডামের আমলে ধর্ষিত পূর্ণিমা জননেত্রীর আমলে পুনর্বাসিত
রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ম্যাডামের আমলে ধর্ষিত পূর্ণিমা জননেত্রীর আমলে পুনর্বাসিত

---শামসুল আলম স্বপন :: (৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৭মি.) ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে বিএনপি-জামাত জোটের বিজয়ের পর ৮ অক্টোবর গভীর রাতে বিএনপি-জামাত জোটের ক্যাডাররা জোরপূর্বক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অত্যাচার-নির্যাতনের এক পর্যায়ে সিরাজগঞ্জের অনিল শীলের ছোট মেয়ে ১৩ বছরের পূর্ণিমা শীলকে তুলে নিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করে পালাক্রমে গণধর্ষণ করে । দরীদ্র অনিল শীলের অপরাধ তার পরিবার বিএনপি- জামায়াত জোটের পক্ষে নির্বাচনে কাজ করেনি। আওয়ামীলীগকে ভোট দেয়ায় ক্ষুদ্ধরা তাদের প্রতিহিংসা চরিতার্থ করে পূর্ণিমা শীলকে গণ-ধর্ষণ করে। কিশোরী পূর্ণিমা শীলের গণধর্ষণের খবরে তোলপাড় হয় বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ায়। মানবাধিকার সংস্থাসহ দেশবাসী ক্ষুদ্ধ হয় সরকারের নীরব ভুমিকা দেখে। দশম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা শীল গণধর্ষণের শিকার হলেও সে সময় ক্ষতাসীনদের টনক নড়েনি। বরং ঘটনাটি মিডিয়ার বাড়াবাড়ি বলেও অনেকেই উক্তি করেছিল সে সময়।
কি অপরাধ ছিল পবিত্র চাঁদের মত ফুটফুটে মেয়ে পূর্ণিমার। বাবা আওয়ামীলীগের সমর্থক এটায় কি ছিল তার অপরাধ? একজন সংখ্যালঘুর কন্যাকে দল বেঁধে ধর্ষণ করলেও সে দিন ক্ষমতাসীনদের পাষাণ হৃদয় টলেনি। থানায় মামলা দিতে গেলেও তালবাহান করা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী । বিভিন্ন মিডিয়ায় তখন শীর্ষ শিরোনামে ছিল পূর্ণিমা গণ-ধর্ষণের খবর । তাতে মাথা ব্যাথা ছিল না সরকারের । গণ-ধর্ষণের শিকার পূর্ণিমার পরিবারকে অবরুদ্ধসহ হেনস্থা করা হলেও কোন আইনি প্রতিকার পায়নি নির্যাতিত পরিবার। চাপে পড়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা নিলেও নির্যাতিতদের পক্ষে কোন কাজ করেনি সে সময়কার পুলিশ।
ধর্ষক ও তাদের গডফাদাররা মামলা তুলে নিতে চাপ দিয়েছে বারংবার । বিধাতার কাছে প্রার্থনা আর নীরবে চোখের জল ফেলা ছাড়া কোন উপায় ছিল না ওই অসহায় পরিবারের । একদিকে মান-সম্মান হানি অন্য দিকে জীবনহানির শঙ্কা নিয়ে অনিল শীলের পরিবার বিচারের আশায় ঘুরেছে পথে পথে। কোন পথ খুজে পায়নি তারা সে দিন। কেউ দেখায় নি এতটুকু সহানুভুতি । তারপরও হালছাড়েনি পরিবারটি । বিশেষ করে মনবল ভাঙ্গেনি ধর্ষিতা পূর্ণিমা শীলের । বিএনপি-জামায়াতের পৈশাচিকতার শিকার পূর্ণিমা শীলের জীবনের উপর দিয়ে কাল বৈশাখীর ঝড় বয়ে গেলেও পূর্ণিমা ছিল অটল-অবিচল। ছোট্ট মেয়েটি মিডিয়াতে সে দিন বলেছিলেন “আমি তো কোন অপরাধ করেনি। অপরাধ এবং অন্যায় করেছে ধর্ষকরা । লজ্জিত হওয়া উচিৎ ওদের এবং ওদের জন্মদাতা পিতা-মাতার। আমি তো নির্দোষ নিরাপরাধ।” আমি কেন মাথা নীচু করে চলবো ?”
পূর্ণিমা শীল ধর্ষকদের চ্যালেঞ্জ করে চালিয়ে যান লেখাপড়া । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে পূর্ণিমা ধর্ষণ মামলাটি গতি পায়। ২০১১ সালের ৪ মে এই ধর্ষণ মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। ধর্ষণকারীরা সকলেই চারদলীয় জোটের সমর্থক ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অনার্স শেষ করেন পূর্ণিমা । প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম পূর্ণিমাকে ‘পার্সোনাল অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছেন সম্প্রতি। পূর্ণিমার তথ্যমন্ত্রণালয়ে চাকরি হওয়ার খবর পড়ে আমি নিজেও আনন্দাশ্রু ধরে রাখতে পারেনি। চরম কৃতজ্ঞতায় মাথানত হয়ে এলো “মাদার অব হিউম্যানিটি” জননেত্রী শেখ হাসিনা ও তথ্যপ্রতিমন্ত্রীর প্রতি।
ম্যাডাম খালেদার জিয়ার শাসনামলে বিএনপি-জামাত ক্যাডারদের চরম পৈচাশিক নির্যাতনের শিকার পূর্ণিমা আজ পূর্ণবাসিত হলো জননেত্রীর শাসনামলে এর থেকে ভালো খবর আর কি হতে পারে ? নির্যাতিত পূর্ণিমারা ম্যাডাম খালেদার জিয়ার আমলে ডুবে ছিল চরম অন্ধকারে আর জননেত্রী তাদেরকে নিয়ে আসছেন আলোর জগতে। আমার কেন জানি মনে হয় পূর্ণিমাদের নীরব চোখের জল বিএনপি-জামাতের আজকের এই করুণ পরিনতি । জননেত্রীর প্রতি আবারও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলবো আপনি শুধু মানবতার মা নন, আপনি সমাজের অসহায় পূর্ণিমাসহ ২০ কোটি মানুষের আস্থার স্থল।
আর এ জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামীনের রহমত থেকে বঞ্চিত হননি কোন দিন। তাই আজ শত্রুরাও আপনাকে স্মরণ করে পরম শ্রদ্ধাভরে।
লেখক : সম্পাদক,বিজয় নিউজ ২৪ ডটকম





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)