শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মান্দায় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদের অশ্লীল নৃত্য
প্রথম পাতা » অপরাধ » মান্দায় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদের অশ্লীল নৃত্য
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মান্দায় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদের অশ্লীল নৃত্য

---নওগাঁ প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মি.) নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের জ্যালাঘাট এলাকায় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদেহের নগ্ন নৃত্য ও দৈনিক স্বপ্নপুরী র‌্যাফেল ড্র নামক সৌখিন জুয়া। যাত্রা ও ভ্যারাইটি শোর প্যান্ডেলে ৩০-৪০০ টাকা দিয়ে দেখা যাচ্ছে অশ্লীল নাচ। সেই সঙ্গে অতিরিক্ত ১০ বা ২০ টাকা দিলে নৃত্যরত তরুণীর সংবেদনশীল স্থানে অবাধে হাত দেওয়া যাচ্ছে। এতে বিপথগামী হচ্ছে উপজেলার ছাত্রসহ তরুণ যুব সমাজ। প্রশাসন, কিছু হলুদ সাংবাদিক ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ ইন্ধনে পুলিশের সামনেই চলছে এসব অসামাজিক কার্যকলাপ। সামনে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা থাকায় এ মেলা চলার ফলে একদিকে যেমন বিঘিত হচ্ছে পরীক্ষার্থীদের লেখাপড়া, অন্যদিকে সেখানে লটারির নামে নিত্যনতুন মোটর সাইকেল প্রাইজ দেওয়ার নামে সাধারণ জনগণের পকেট কেটে করা হচ্ছে নিঃস্ব।

গতকাল ২০ জানুয়ারি শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল হতেই শতাধিক সিএনজি, ইজিবাইক ও অটোভ্যানে করে জেলার বিভিন্ন স্থানে লাটালির টিকট নিয়ে ছরিয়ে পরছে ভ্রাম্যমান কাউন্টার। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ভ্যারাইটিশোতে বেসামালভাবে সুন্দরী নারীদের গাঁয়ের পোশাক খুলে চলছে নগ্ন নৃত্য ও গান। রাত ৯টার পর থেকে ওই লটারীর নামে বিশেষ জুয়া সরাসরি সম্প্রচার দেখানো হয় স্থানীয় অবৈধ্য ক্যাবল চ্যানেলে। এই ক্যাবল টেলিভিশনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যাত্রা প্যান্ডলে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত শুধুই অশ্লীলতা ও বিকৃত যৌন আবেদনে ভরা উলঙ্গ নৃত্য এবং অরুচিকর গানের আগ্রাসন। উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও গ্রাম্য যুবকসহ দূর-দূরান্তের বিকৃত মানসিকতার মানুষের উপচেপড়া ভীড়। তাদের আড্ডায় জমে উঠছে মেলা প্রাঙ্গন। ভাবার বিষয় হচ্ছে অশ্লীল নৃত্য চালাকালিন যাত্রা প্যান্ডেলে মান্দা থানার একাধিক পুলিশ সদস্যকে পোষাক পরিহিত অবস্থায় নারীদেহের নগ্ন নৃত্য উপভোগ করতে দেখা যায়। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসন মোটা অংকের টাকার বিনিময়ে লটারী নামক জুয়া খেলা টিভির পর্দায় দেখানোর অনুমতি দিয়েছে। আর সে কারনেই তারা চোখে-মুখে কুলুপ এঁটে বসে আছে। মেলা এলাকা বর্তমানে অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট মাদকের হাট ও মিনি পতিতালয়। এছাড়া ভাসমান পতিতাদের পদচারণাও রয়েছে। আবার প্রতিযোগিতামূলকভাবে চলছে গাঁজা ও ইয়াবা সেবন। অসামাজিক কার্যক্রম বন্ধ না করে উল্টো তাদের উৎসাহিত করছে বলে সচেতনমহলের অভিযোগ। কথা হয় মেলা দেখতে আসা ফরিদের সাথে, তিনি বলেন এসেছিলাম মেলা দেখতে তবে একা কারন মেলার যে অবস্থা তাতে পরিবার নিয়ে তো আসা অসম্ভব। আরেক জন তহিদুল বলেন, এ রকম গ্রাম পল্লী এলাকায় মেলার নামে অশ্লীলতা তরুণ ছেলে মেয়েরা খারাপের দিকে ধাপিত হবে বলে তিনি মনে করেন। একইভাবে অনেকের অভিযোগ রয়েছে মেলার নামে এ ধরনের অশ্লীলতা নিয়ে।

নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক জানান, অশ্লীলতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের বিপথ গামী করা হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামন করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, আমরা এসব অশ্লীলতা চলতে দিবনা। অতি দ্রুত এ মেলা বন্ধ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, স্থানীয় প্রশাসনকে এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)