শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অভিনব পন্থায় প্রতারণার অভিযোগে ইরানি দম্পতি আটক
প্রথম পাতা » অপরাধ » অভিনব পন্থায় প্রতারণার অভিযোগে ইরানি দম্পতি আটক
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনব পন্থায় প্রতারণার অভিযোগে ইরানি দম্পতি আটক

---ময়মনসিংহ অফিস :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৩৬মি.) ময়মনসিংহের ত্রিশালে অভিনব পন্থায় প্রতারণার মাধ্যমে টাকা লুটের অভিযোগে ইরানি দম্পতিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। গ্রেফতার দুই ইরানি নাগরিক শাহরাম ফাইয়ুজ (৪০) ও আজিতা গান্দ্রি ভাফা (৩৫)। তারা উভয়ে স্বামী-স্ত্রী। পরে এ ঘটনায় পুলিশ থানায় মামলা দায়েরের পর ইরানি দম্পতি’র কাছ থেকে নগদ টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইরানি দম্পতি ত্রিশালের বেশ কয়েকটি বিকাশ এর দোকানে প্রবেশ করে ‘এক হাজার টাকার নোটের ভাংতি চান। বিদেশি মেহমান মনে করে দোকানদার ক্যাশ বাক্স খোলার সময় বিদেশি লোকটি তার হাতে থাকা এক হাজার টাকার নোটটি দোকানদারের নাকে ঘষে দিতেন। এতে মুহূর্তেই দোকানদার জ্ঞান হারালে আস্তে ধীরে ক্যাশ বাক্সে থাকা সব টাকা ব্যাগে ভরে চম্পট দিতেন ওই বিদেশি ও বিদেশিনী !

এমন অভিনব পন্থায় গত শুক্রবার সন্ধ্যায় ত্রিশালে বেশ কয়েকটি দোকান লুট করেছেন তারা। উপজেলার একাধিক বাজারে এমন কান্ড ঘটিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েন সাধারণ মানুষের হাতে। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করে জনতা।

গত দু’দিন ধরে প্রাথমিক তদন্তের পর পুলিশ অপরাধ সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা নেয়ার পর উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও একটি প্রাইভেটকার।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিউর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃত দুই ইরানি নাগরিক শাহরাম ফাইয়ুজ ও আজিতা গান্দ্র্রি ভাফা সম্পর্কে স্বামী-স্ত্রী।

তিনি আরও জানান,বিদেশি নাগরিক হওয়ায় তাদের আটকের বিষয়টি স্পর্শকাতর। তাই দু’দিন ধরে এলাকাবাসীর বক্তব্য যাচাই-বাছাই শেষে তাদের প্রতারণার সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলা নেয়া হয়েছে।

পরে রবিবার দুপুরে ইরানি দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তের জন্য (ওসি-তদন্ত) ফায়জুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ত্রিশালের চকরামপুর বাজারে আবু তালেবের বিকাশের দোকানে গিয়ে মোবাইল কার্ড চান শাহরাম ফাইয়ুজ ও আজিতা গান্দ্রি ভাফা। এসময় তালেব কার্ড দিতে গেলে শাহরাম হাতে থাকা ৫০০ টাকার নোট দেয়ার সময় তার (তালেব)নাকে ঘষে দেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তালেব দেখেন তার ক্যাশ বাক্স থেকে ৭৬ হাজার টাকা গায়েব হয়ে গেছে।

পরে আবু তালেবের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিদেশিদের খোঁজতে থাকেন। এদিকে তালেবকে অজ্ঞান করে একটু দূরে বাবুলের দোকান থেকে একই কায়দায় ২৩ হাজার টাকা নিয়ে পালানোর সময় এলাকাবাসী দুই ইরানিকে গাড়িসহ আটক করেন।

পরে জনতা বিদেশিদের গণধোলাই দিলে ত্রিশাল থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার ও আটক করে। এর পর আশপাশের আরও বেশ কয়েক স্থান থেকে একই রকম অভিযোগ আসে থানায়। পরে পুলিশ আটক শাহরাম ও আজিতার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করে।





আর্কাইভ