শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক ঢেবে গিয়ে কাপাসিয়া-শ্রীপুর সড়ক যোগাযোগ বন্ধ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক ঢেবে গিয়ে কাপাসিয়া-শ্রীপুর সড়ক যোগাযোগ বন্ধ
সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সড়ক ঢেবে গিয়ে কাপাসিয়া-শ্রীপুর সড়ক যোগাযোগ বন্ধ

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়নপুরে সড়ক ও সড়কের পাশের কলাবাগানসহ প্রায় দুই হাজার বর্গফুট জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে ঢেবে গেছে। এতে করে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাগাযোগ বন্ধ হয়ে গেছে এবং স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, ১২ ফব্রুয়ারী সোমবার ভোর ৫টার দিকে আকস্মিকভাবে গাছপালার মড় মড় ও শোঁ শোঁ শব্দে কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়নপুর বাজারের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ তীরে সড়ক ও সড়কের পাশের কলাবাগানসহ জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে ঢেবে গেছে। ১৬ ফুট প্রস্থের সড়কসহ দেবে যাওয়া জমির দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট এবং প্রস্থ প্রায় ৩০০ ফুট। ঢেবে যাওয়া অংশে পাকা সড়ক, কলা বাগান ও অন্যান্য ফলবান ও নদীর তীর বৃক্ষ রয়েছে। ঢেবে যাওয়া অংশের দক্ষিণ পাশে কয়েকটি বসত বাড়ী রয়েছে। এ ঘটনার পর থেকে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সাধন দাস জানান,  ভূমি ঢেবে যাবার ঘটনা নিয়ে এখানে চারবার ভূমি দেবে যাবার ঘটনা ঘটেছে। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একই এলাকায় অনুরুপ ভূমি ঢেবে যাবার ঘটনা ঘটে। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মাটি ভরাট করে সড়কটি মেরামত করে। স্থানীয়রাও মাটি ভরাট করে তাদের কিছু জমি উচু করেছিল। ২০১৪ সালেও ওই এলাকায় অনুরুপ ভূমি ঢেবে যাবার ঘটনা ঘটে। সর্বশেষ সোমবার চতুর্থবারের মতো আবারো একই এলাকায় ভুমি দেবে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। এর আগে ১৯৬৪ সনের ফেব্রুয়ারিতে ওই এলাকায় প্রথমবারের মতো ভূমিধ্বসের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাকছুদুল ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





আর্কাইভ