শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বারি’তে কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বারি’তে কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বারি’তে কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ‘বঙ্গন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাশ ওয়ান’ এই শ্লোগান নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাজীপুরে আবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল, এমপি।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ ড. মদন গোপাল সাহার সভাপতিত্বে ও বারি’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিক আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)’র মহাপরিচালক কৃষিবিদ ড. মো. শাহজাহান কবীর, বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ)’র পরিচালক কৃষিবিদ মো. খায়রুল বাশার ও জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)’র মহাপরিচালক কৃষিবিদ মুন্সি মো. হেদায়েত উল্ল্যাহ।

স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) কৃষিবিদ ডা. মো. জহিরুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গাজীপুরের উপপরিচালক কৃষিবিদ মো. মাহাবুব আলম, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) কৃষিবিদ দীপক রঞ্জন রায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল। অন্যান্যদের আরো বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নুর আলম, বারি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. আক্কাস আলী, কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিরাজুল ইসলাম, বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী, ব্রি’র পরিচালক তমালতা চক্রবর্তী ও কৃষিবিদ আবদুল আউয়াল প্রমুখ।

এর আগে সকালে একটি বর্নাঢ্য র‌্যালী কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে ধান গবেষণা ইনস্টিটিউট হয়ে শিববাড়ী মোড় ঘুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বারি, ব্রি, এটিআই গাজীপুর, ডিএই গাজীপুর, এসসিএ, নাটা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।





আর্কাইভ