শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৮ দোকান ভস্মিভূত
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৮ দোকান ভস্মিভূত
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গাবালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৮ দোকান ভস্মিভূত

---পটুয়াখালী প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত একটা থেকে আগুনের সূত্রপাত হয়ে আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে চারটা পর্যন্ত আগুনের ভয়াবহতা চলতে থাকে। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ সময়ের মধ্যে একাধিক বড় ব্যবসায়ীসহ অন্তত ১৪টি ঘরসহ ২৮ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এর মধ্যে ছিল মুদি মনোহরি, কাপড়, গ্যাস সিলিন্ডার, ডিজেল -পেট্রোল, কসমেটিক্স ইত্যাদির দোকান। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের ব্যবসায়ী মো. সবুজ প্যাদার মুদি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আতঙ্কিত ওই বন্দরের ব্যবসায়ীরা এবং আশেপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়। ততক্ষণে অন্তত ১৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির পরিমান তিন কোটি টাকা হতে পারে। ক্ষতিগ্রস্ত মোবাইল সার্ভিসিংয়ের দোকান মালিক শাকিল আহম্মেদ জানান , আগুনে মোর সবই পুইড়্যা গ্যাছে। পাইকারী ব্যবসায়ী মো. আব্বাস হাওলাদার জানান, তার ব্যবসা নতুন করে শুরু করা অসম্ভব হয়ে পড়বে।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক রাঙ্গাবালী থানার ওসি মিলন মিত্র ঘটনা স্থলে এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখযোগ্য কেই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছাননি। ওসি এ প্রসঙ্গে বলেন, রাত একটার দিকে সবুজ প্যাদার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ১৪টি ঘরসহ অন্তত ২৮ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।





আর্কাইভ