শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে গ্রেফতার আতংকে বিএনপির নেতাকর্মী
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে গ্রেফতার আতংকে বিএনপির নেতাকর্মী
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে গ্রেফতার আতংকে বিএনপির নেতাকর্মী

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৯মি.) ‘বিশেষ ক্ষমতা আইনে’ সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক’সহ ৫১ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে থানা পুলিশ। গত ৪ ফেব্রুয়ারী রাতে পুলিশের অনুমতি ছাড়া মিছিল করা ও লিফলেট বিতরণ করে নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে মামলাটি দায়ের করেন থানার এসআই শফিকুল ইসলাম। মামলা নং ৪ (তাং ৪.০২.১৮ইং)। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে প্রধান অভিযুক্ত করে দায়ের করা মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়ের পর থানা পুলিশ মামলার এজাহার নামীয় আসামিসহ কয়েকজন আটক করে আদালতে প্রেরণ করে ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এতে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করে। গ্রেফতার এড়াতে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন।
জানাগেছে, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলা বিএনপি দু-ভাগে বিভক্ত রয়েছে। সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই বলয় ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান বলয়ে দুটি ভাগে বিভক্ত বিশ্বনাথ বিএনপি। ইতি মধ্যে দলীয় বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে বিএনপি। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান কামনায় প্রতি মাসে ১৭ তারিখ দোয়ামাহফিলও পৃথকভাবে পালন করে আসছে স্থানীয় বিএনপি। সিলেটে খালেদা জিয়ার আগমন উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারী রাতে মিছিল ও লিফলেট বিতরণ করে জালাল উদ্দিন ও লিলু মিয়া বলয়ের বিএনপির নেতাকর্মীরা। পুলিশের অনুমতি ছাড়া মিছিল ও লিফলেট বিতরণ করে নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে ওই রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়ের পরপরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চার বিএনপি নেতাকর্মীকে আটক করে এবং বেশকয়েকজন নেতাকর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এরপর থেকে বিএনপি নেতাকর্মীর মধ্যে গ্রেফতার আতংক জড়িয়ে পড়ে। গত ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি মামলায় ৫ বছরের সাজা প্রদান করেন আদালত। এতে কেন্দ্রীয় বিএনপি তিন দিনের কর্মসূচি ঘোষনা করে। ফলে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে মরিয়া হয়ে উঠে বিশ্বনাথ বিএনপির দুটি গ্রুপ। উপজেলা বিএনপির দুটি গ্রুপই পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। তবে দলীয় নেতাকর্মীর মধ্যে ছিল গ্রেফতার আতংক। গত সোমবার মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদকে আটক করে পুলিশ। ফলে দলীয় নেতাকর্মীর মধ্যে গ্রেফতার আতংক আরও বিরাজ করে। গতকাল বুধবার ছিল কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির শেষ দিন। গতকাল বুধবার অনশন কর্মসূচি পালন করেছে বিশ্বনাথ দুটি গ্রুপ।
এব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে। ইতি মধ্যে দলের সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আতংকে রয়েছেন দলীয় নেতাকর্মীরা। অভিলম্ভে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, ইতিমধ্যে আমাদের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতি রাতে দলীয় নেতাকর্মীর বাড়িতে পুলিশ তল্লাসি চালাচ্ছে। ফলে গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। আটক নেতাকর্মীর মুক্তির দাবি জানান তিনি।
বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, মামলার আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)