শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১ সদস্যকে গুলি হত্যা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১ সদস্যকে গুলি হত্যা
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১ সদস্যকে গুলি হত্যা

---মোফাজ্জল হোসেন ইলিয়াছ :: (৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৮মি.) খাগড়াছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (ইউপিডিএফ)’র (প্রসীত বিকাশ খীসা) গ্রুপের সদস্য দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়েছে।

আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার ইউপিডিএফের রাঙ্গাপানিছড়া এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দীলিপ কুমার চাকমা অপর সঙ্গীসহ বাসার সামনে গল্প করছিল। এ সময় কতিপয় অস্ত্রধারী তাদের ধাওয়া করে পেছন থেকে গুলি করলে দীলিপ কুমার চাকমা ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের রাঙ্গাপানিছাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাহাড়ের আঞ্চলিক পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসা) গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে। ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ এ অভিযোগ অস্বীকার করেছে।

ইউপিডিএফ’র (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউপিডিএফ গণতান্ত্রিককের (তপন-জলেয়া) সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তাদের কর্মী দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা নিহত হয়। নিহত বিনয় চাকমা পানছড়ি উপজেলার মনিপুর এলাকার বাসিন্দা সন্তুশ চাকমার ছেলে।

এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সচিব জলেয়া চাকমা তরু সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, শুনেছি গুলিতে একজন নিহত হয়েছে, সে কে তা জানিনা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ