শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে এসতেমা’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ
খাগড়াছড়িতে এসতেমা’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) খাগড়াছড়িতে তাবলিগ জামায়াতের জেলা ভিত্তিক তিন দিনব্যাপী অনুষ্ঠিত ইজতেমার পাশে অস্থায়ীভাবে বসা দোকান মালিকদের কাছ থেকে ‘মারকাজ এসতেমা’ পরিচালনা কমিটির নাম ভাঙ্গিয়ে চাদাঁ আদায়ের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে জেলা সদরের জিরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, জিরোমাইল এলাকায় দোকান বসাতে চাইলে আমার কাছ থেকে তিন জন লোক এসে জায়গার ভাড়া দাবি করে ২৪-২-১৮ তারিখে রশিদ নং- ৫৪ এর মাধ্যমে ১৫০ টাকা নিয়ে ‘মারকাজ এসতেমা’র নামে চাদাঁ আদায় করে। এছাড়াও প্রায় ৩০-৩৫ টি দোকান মালিকদের কাছ থেকেও একইভাবে ৫শ’ থেকে ৮শ’ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ চাঁদা আদায়কারীকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ইজতেমা পরিচালনা কমিটির সালেহ আহম্মদ শামীম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, ইজতেমা পরিচালনা কমিটির পক্ষ থেকে ‘মারকাজ এসতেমা’ পরিচালনা কমিটির নামে কোন চাঁদা আদায় করেনি কমিটির সদস্যরা। যারা এ কমিটির নাম ভাঙ্গিয়ে চাদাঁ আদায় করেছে। আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করবো।
এ ব্যপারে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান চাদাঁবাজির অভিযোগে আটকের বিষয়টি অস্বীকার করেন। ওসি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, এ ধরনে ঘটনা যদি ঘটে থাকে থানায় অভিযোগ করলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের