বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » বিকেএসপি কাপ জুডো চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ জুডো চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (১৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় স্যান্ধা ৭.০২মি.) বিকেএসপি কাপ জুডো চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন হয়েছে। দুদিন ব্যাপি এ প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভূটান ও স্বগতিক বিকেএসপি অংশ নিয়েছে। বাংলাদেশের বিকেএসপি, আনসার, ভিডিপি ছাড়াও একাধিক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০টি ওজন শ্রেণীতে মোট ১৩০ জন জুডোকা অংশগ্রহণ করেন। নেপাল ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়ন ও ভারতের ওয়েস্ট বেঙ্গল ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার আপ হবার গৌরব অর্জন করে। বিকেএসপি ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে ৩য় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূটানের এ্যাম্বাসেডর মি. সোনাম রাবগাই ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামিছুর রহমান।
এসময় বিকেএসপি ও বাংলাদেশ জুডো ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল