বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কয়লা তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
গাজীপুরে কয়লা তৈরি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৪মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় কাঠের কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালকা করা হয়েছে। এসময় কয়লা তৈরির ৩৬টি চুল্লি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) চালিয় গুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় র্দীঘদিন ধরে চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ৩৬টি চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয় হয়।
অভিযান চলাকালে লাকড়ি, পরিত্যক্ত ইট ও কাঠের কয়লা জব্দ করা হয়েছে। পরে জব্দ হওয়া মালামাল এক লাখ ৩২ হাজার টাকায় নিলামে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জোহা, গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-মাহমুদ, পরিদর্শক দিলরুবা আক্তার, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ