শুক্রবার ● ২ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ জগন্নাথপুরে উদ্ধার
বিশ্বনাথে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ জগন্নাথপুরে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.)বিশ্বনাথে নিখোঁজের দুইদিন পর অটোরিকশা চালক বিসু মালাকারের লাশ জগন্নাথপুরে উদ্ধার করা হয়েছে।। সে বিশ্বনাথ উপজেলার ভোগসাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে। ২ মার্চ শুক্রবার দুপুরে অটোরিকশা চালকের মৃতদেহ জগন্নাথপুর এলাকার একটি ডোবায় দেখতে পান স্থানীয় লোকজন। তাৎক্ষনিক বিষয়টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েন। এমন খবর পেয়ে বিশ্বনাথ থেকে ছুটে যান নিখোঁজ চালকের পিতা ও গাড়ির মালিক। সেখানে গিয়ে তারা চালক বিসুর লাশ সনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে অটোরিকশা চালকের গাড়ির মালিক মো.গৌছ আলী বলেন, চালক বিসুর মুখমন্ডল ঠিক মতো চিনা যাচ্ছেনা। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা রয়েছে। তবে অটোরিকশা গাড়ি পাওয়া যায়নি বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিষয়টি শুনেছি। লাশটি আমাদের এলাকায় নয়, জগন্নাথপুর এলাকায় পাওয়া গেছে।
উল্লেখ্য, গত বুধবার রাত থেকে অটোরিকশাসহ গাড়ি চালক বিসু মালাকার নিখোঁজ হন। এঘটনায় বিশ্বনাথ থানায় বৃহস্পতিবার সকালে সাধারণ ডায়েরী করা হয়।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা