বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে নারী উন্নয়ন মেলার উদ্বোধন
সিলেটে নারী উন্নয়ন মেলার উদ্বোধন
সিলেট প্রতিনিধি :: (২৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.২৭মি.)আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৮ মার্চ সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর জেল রোডস্থ কার্যালয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুম। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরি জামান।
অনুষ্ঠানে বক্তারা নারী উন্নয়ন মেলায় অংশগ্রহনকারীদের ব্যাপক প্রশংসা করেন। তারা নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়া সিলেটের মহিলাদের ধন্যবাদ জানান। তারা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।





ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড