বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর বিএনপির অবস্থান কর্মসূচি
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর বিএনপির অবস্থান কর্মসূচি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
৮ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর জেলা ও মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীন, শাহ রিয়াজুল হান্নান, কাজী মাহবুব উল হক গোলাপ, আব্দুল মোতালেব, অধ্যাপক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, যুবদল নেতা প্রভাষক বশির উদ্দিন, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম, সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবীর রাজু, বিএনপি নেতা কুতুব উদ্দিন, মনিরুজ্জামান খান লাভলু, মহিলা দলনেত্রী আনোয়ারা বেগম, জান্নাতুল ফেরদৌসি, গোলনাহার, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, জিয়াউল হক স্বপন, হারুন অর রশীদ, সাজ্জাদুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার শামীম, তাইজুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর হাজারী, বাপ্পী দে, শরীফ আজাদ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মোনায়েম খন্দকার, বেলায়েত হেসেন মোড়ল, নূরুল ইসলাম, সাইদুল আলম মামুন, শফিকুল ইসলাম শফি, জাকারিয়া সরকার হিমেল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন