শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » চম্পার মারমা’র ডাবল হ্যাটট্রিক
প্রথম পাতা » খেলা » চম্পার মারমা’র ডাবল হ্যাটট্রিক
বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চম্পার মারমা’র ডাবল হ্যাটট্রিক

---ক্রীড়া প্রতিবেদক :: (২৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭ মি.) বাংলাদেশ যুব গেমসে তরুনী বিভাগে ফুটবল ডিসিপ্লিনে চার সেমিফাইনাল চূড়ান্ত হয়েছে বৃহস্পতিবার। সেমিফাইনালে উঠেছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগ। বৃহস্পতিবার ৮মার্চ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বরিশালের বিপক্ষে সাদিয়া ও সাহিদার হ্যাটট্রিকে ১১-০ গোলের ব্যবধানে বড় জয় পায় ঢাকা বিভাগীয় দল। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে রনি আক্তারের একমাত্র গোলে রংপুরকে হারায় ময়মনসিংহ বিভাগীয় দল। এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত তৃতীয় খেলায় চট্টগ্রাম দল চম্পা মারমা ও থুইমা চিং মারমা’র হ্যাটিট্রিকে ১২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় সিলেট দলকে।
সকালে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ঢাকা বিভাগীয় দলের কাছে গোল বন্যায় ভেসে যায় বরিশাল দল। বিকেএসপির ৯ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সরকারের হ্যাটট্রিকসহ ৪টি এবং ৭ম শ্রেণীর ছাত্রী সাহিদা আক্তার রিফার হ্যাটট্রিকসহ ৪টি গোলের সুবাদে ১১-০ গোলের ব্যবধানে বিশাল জয় পায় ঢাকা দল। বিজয়ী দলের পক্ষে আফঈদা খন্দকার প্রান্তি ২টি এবং অপর গোলটি করেন আর্শিকা জাহান আশা।
দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গাঢ় পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠা কলসিন্দুর স্কুল এন্ড কলেজের ১৮জন মেয়ে নিয়ে গড়া ময়মনসিংহ বিভাগীয় দলকে জিততে বেগ পেতে হয়েছে। ১-০ গোলে হারিয়েছে তারা রংপুর বিভাগকে। খেলার ৩৯ মিনিটে পেনাল্টি কিক থেকে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন রনি আক্তার।
দিনের তৃতীয় ও শেষ কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের কাছে ১২-০ গোলে উড়ে গেছে সিলেট বিভাগীয় দল। জয়ী দলের পক্ষে চম্পা মার্মা খেলার ৬, ২৩, ২৬, ৩৩, ৬২ ও ৮৪ মিনিটে গোল করে ডাবল হ্যাটট্রিক পূর্ণ করে এক ম্যাচে সর্বোচ্চ ৬টি গোল করেন। চট্টগ্রামের হয়ে খেলার ৬৪, ৭১ ও ৭২ মিনিটে গোল করে অপর হ্যাটট্রিকটি পূর্ণ করেন থুইমা চিং মারমা। দলের পক্ষে অবশিস্ট গোলটি করেন মাউচাই মারমা, চুসাউ মারমা ও থুইমা মারমা।
উল্লেখ্য মেয়েদের ৭টি দল হওয়াতে লটারীর মাধ্যমে জয়ী হয়ে আগেই সেমিফাইনালে উঠে খুলনা বিভাগীয় দল।

আগামীকাল (শুক্রবার, ৯মার্চ) খেলার সূচি : শুক্রবার ৯ মার্চ ছেলেদের ২টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় প্রথম খেলায় মুখোমুখি হবে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগীয় দল।
বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট ও খুলনা বিভাগীয় দল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)