শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বামী-শাশুড়ির নির্যাতন অবশেষে মারা গেলেন অগ্নিদগ্ধ সেই গৃহবধু
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বামী-শাশুড়ির নির্যাতন অবশেষে মারা গেলেন অগ্নিদগ্ধ সেই গৃহবধু
শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামী-শাশুড়ির নির্যাতন অবশেষে মারা গেলেন অগ্নিদগ্ধ সেই গৃহবধু

---বাগেরহাট অফিস :: (২৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) বাগেরহাটের শরণখোলায় অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন অগ্নিদগ্ধ সেই গৃহবধু কমলা ওরফে নূরী (২০)। ৬দিন দুর্বিসহ যন্ত্রনা সহ্য করে শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। ওই গৃহবধু উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মো. ইলিয়াস হাওলাদারের স্ত্রী। তিনি একই উপজেলার ১নম্বর ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মৃত মোক্তার খলিফার মেয়ে। কমলা নূরী নির্যাতনকারী ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী।
স্বামী ও শাশুড়ির নির্মম নির্যাতন থেকে বাঁচতে গত ৩ মার্চ এক সন্তানের জননী ওই গৃহবধু কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তার শরীরের ৬০ শতাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। প্রথমে তাকে শরণখোলা হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বার্ণ ইউনিটে ভর্তি করা হলে সেখানে ৬দিন পর তিনি মারা যান। পুলিশ ও পরিবারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতের ভাই মো. আলামিন খলিফা জানান, তার বোন খুলনা মেডিকেলের বার্ণ ইউনিটে ৬দিন ধরে দুর্বিসহ যন্ত্রনা ভোগ করে দুপুর ১টার দিকে মারা গেছে। বোনের স্বামী ইলিয়াস হাওলাদার ও তার শাশুড়ি তাসলিমা বেগম খুলনা মেডিকেলে রয়েছে। তাদের দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। শনিবার সকালে খুমেক হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় শরণখোলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম অগ্নিদগ্ধ গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা রুজু হলে আসামীদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।
পারিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার ১ নম্বর ধানসাগর ইউনিয়নের ৮নম্বর পূর্ব রাজাপুর ওয়ার্ডের মৃত মোক্তার খলিফার মেয়ে অসহায় কমলা ওরফে নূরী (২০) পেটের দায়ে বছর তিনেক আগে কাজের সন্ধানে চট্টগ্রামে যান। সেখানে গিয়ে একটি পোশাক কারখানায় (গার্মেন্ট) কাজ নেন। চট্টগ্রামের কলসি দিঘিরপাড় একা বাসা নিয়ে থাকতেন। ওই একই এলাকায় উপজেলার ৪নম্বর সাউথখালী ইউনিয়নের মোতালেব হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (৩৫) একটি খাবার হোটেলে বয় হিসেবে কাজ করতেন। একই এলাকার লোক হিসেবে এসময় তাদের মধ্যে পরিচয় ঘটে। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একবছর আগে তারা নিজেরাই বিয়ে করেন। এসময় ইলিয়াস তার প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রাখেন। পরে তারা চট্টগ্রাম থেকে বাড়িতে চলে আসে। কিন্তু শ্বশুর-শাশুড়ি কমলাকে মেনে নিতে পারেনি। তারা প্রথমে তাকে মানুষিভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে স্বামী-শাশুড়ি মিলে ধারাবাহিক শারীরিক নির্যাতন চালায়। তাকে বিভিন্ন সময় কারেন্ট শক দিয়ে অজ্ঞান করে ফেলতো ইলিয়াস। এসব নিয়ে স্থানীয়বাবে বহুবার সালিসবৈঠক করা হলেও তাদের নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে। যন্ত্রনা সইতে না পেরে নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কমলা।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ