শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুকে না জানলে দেশকে জানা হবে না : এইচ.টি ইমাম
বঙ্গবন্ধুকে না জানলে দেশকে জানা হবে না : এইচ.টি ইমাম
ময়মনসিংহ অফিস :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৯মি.) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম বলেছেন বঙ্গবন্ধুকে না জানলে দেশকে জানা হবে না। ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র করে তুলেছিলো। বীর বাঙ্গালীর বুকের ঢেলে দেয়া রক্তের ধারাবাহিকতায় লাল সবজের পতাকা এসেছিলো। তাই বঙ্গবন্ধুকে না জানলে দেশকে জানা হবে না।
শনিবার ১০ মার্চ সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কাস্টমসের জয়েন্ট কমিশনার ড. তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, মিডিয়া ব্যক্তিত্ব এফএম এ সালাম, সাবেক এমএনএ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল মান্নান আকন্দ, জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার প্রমূখ।
পরে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক