রবিবার ● ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি :: (৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৭মি.) বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর পুলিশের নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির সাংবাদিকরা।
আজ রবিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জেলায় অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, শ্যামল সরকার, দুলাল সাহা, আক্কাস সিকদার, আল-আমিন তালুকদার প্রমুখ। বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্যাতনকারীদের শাস্তি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।





ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে