বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে গলায় ফাঁস দিয়ে গৃহধূর আত্মহত্যা
ঝালকাঠিতে গলায় ফাঁস দিয়ে গৃহধূর আত্মহত্যা
ঝালকাঠি প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ময়না বেগম (২৪) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবুনিয়া গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ময়না উপজেলার ঝোড়খালী গ্রামের মাসুদ খানের স্ত্রী।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, ময়না দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া অন্তঃসত্ত্বা থাকায় কয়েক মাস ধরে বাবার বাড়িতে থাকছিলেন। সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ময়না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত