শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » মৌ মৌ গন্ধে মুখরিত গ্রামজনপদ : বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » মৌ মৌ গন্ধে মুখরিত গ্রামজনপদ : বাম্পার ফলনের সম্ভাবনা
রবিবার ● ২৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌ মৌ গন্ধে মুখরিত গ্রামজনপদ : বাম্পার ফলনের সম্ভাবনা

---বগুড়া প্রতিনিধি :: (১১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৩৬মি.) আগে থেকেই বগুড়া জেলা’য় সেরা আমের বেশ কদর রয়েছে। ফলে বগুড়া জেলায় সর্বত্র গাছে গাছে শুধু আমের মুকুল।এ বছরে জেলাজুড়ে আমের বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ। বাতাসে মুকুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। ফলে মৌ মৌ গন্ধে মুখরিত হচ্ছে গ্রামের পর গ্রাম। সে সুবাদে মৌমাছি মধু সংগ্রহে পুরোদমে আনাগোনা শুরু করেছে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। আমের ফুলের পাশাপাশি ফাগুন মাসে পলাশ আর শিমুল ফুলের সমারাহ ঘটেছে। ককিলের কুহু কুহু ডাক আর মন মাতানো নানাফুলে জেন ঋতু বসন্ত ও মধুমাসের আগমনী বার্তা বইছে। রঙ্গিন ফুলের সমারাহে প্রকৃতি জেন সেজেছে নতুন সাজে। তেমনি নতুন বর্নিল সাজে সেজেছে আম বাগানগুলো। মৌ মৌ গন্ধে মানুষের মনকে বিমোহিত করছে। আমের মুকুলগুলো জানিছে দিচ্ছে মধুর মাসের বার্তা।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখাগেছে, আম বাগানগুলোতে শোভা পাচ্ছে আমের মুকুল। গাছ আর ডাল কোথাও জেন ফাঁকা নেই। ইতিমধ্যে কিছু সংখ্যক গাছে আমের গুটি আসতে শুরু করেছে। মুকুলগুলো হলুদ আর সবুজ বর্ন দেখে জেন মন জুড়িয়ে যায়। ফলে চারিদিকে ছড়াচ্ছে আমের মুকুলের সুবাসিত ঘ্রাণ। তবে বিভিন্ন রোগ ও আবহাওয়া উপর নির্ভর করছে আমের ফলন ও উৎপাদন। প্রতিকুল আবহাওয়া ও ঝড়বৃষ্টি না হলে এবছরে আমের বাম্পার ফলন হবে। তবে এ মৌসুমে আম বাগানে ছোট ও মাঝারি গাছে বেশি মুকুল এসেছে বলে জানা যায়। আমের গাছ আর ফুলের মৌ মৌ গন্ধে আম বাগান মালিকদের চোখে এখন লাভবান হওয়ার স্বপ্ন ও সুখের বাতাস বইছে। এখন প্রায় সকল আদর্শ কৃষকের জমিতে ফজলি, ক্ষিরসা, মোহনা, ল্যাংড়া, গোপালভোগ, রাজভোগ, বউভোলানি ও আম্রুপালি আম গাছ রয়েছে। কেউ কেউ উন্নতমানের আম গাছের বাগান করেছে। ইতিমধ্যে সে সব গাছে মুকুল থেকে গুটি আসতে শুরু করেছে। কাগইল এলাকার আম বাগান মালিক আব্দুর রহিম মন্ডল জানান, এ বছরে বাগানের প্রতিটি আম গাছে প্রচুর মুকুল এসেছে। ভাল ফলন আশা করছি। এছাড়াও মুকুল আসার পর থেকে পরিচর্যা করছি। মুকুল ও আম’কে রোগ বালাই থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত ঔষুধ স্প্রে করছি।রামেশ্বরপুর হোসেনপুর গ্রামের আম বাগান মালিক ময়নুল ইসলাম সেন্টু জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভাল ফলন হবে। এখন আমি সবসময় আমগাছের পরিচর্যা করছি। এক সময় ছিল চাষিরা দেশের বিভিন্ন স্থনথেকে নিজ উদ্যোগে উন্নতজাতের আমের চারা গাছ সংগ্রহ করতো। সে সময়ের গাছ থেকে অনেকেই সুফল পাওয়ায় এখন প্রায় সবার বাড়িতে আমগাছ লাগিয়েছে। বগুড়া জেলা ১২টি উপজেলা নিয়ে গঠিত। তবে আম চাষ বেশী করা হয়েছে আদমদীঘি ও গাবতলী এবং শিবগঞ্জ উপজেলা’য়। গাবতলী উপজেলায় আমের মুকুল বেশী এসেছে। দক্ষিনপাড়া উজগ্রামের রাসেল আহম্মেদ জানান, আম বাগান থেকে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আয় হয়। কাগইল পীরপাড়া গ্রামের আম ব্যবসায়ী রেজাউল করিম জানান, আম বেচা কিনা করে যে টাকা আয় হয় তাদিয়ে চলে আমার পুরোসংসার। আম চাষে আয় বেশী হওয়ায় অনেকেই আম বাগান করেছে। বগুড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষে থেকে আমের বাগান করা হয়েছে। গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ বিসিএস (কৃষি) জানান, এ বছরে গাবতলীতে আমগাছে ব্যাপক মুকুল এসেছে। চলতি মাসের শেষের দিকে আমের গুটি হতে শুরু হবে। ভাল মাটি ও আবহাওয়া অনুকূলে থাকলে এবছরে আমের বাম্পার ফলন হবে। সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ মৌসুমে ১৫দিন পরে মুকুল এলেও ফলন ভাল হবে। প্রতিবছরে আমের ভাল ফলন হওয়ায় কৃষক দিনদিন বাণিজ্যিক ভাবে কৃষক আম চাষ করছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, এবছরে বগুড়ায় ব্যাপক ভাবে আম চাষ করা হয়েছে। এছাড়াও বাণিজ্যিক ভাবে আম চাষ করার জন্য কৃষকদের তথ্য ও পরার্মশ দেওয়া হচ্ছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ফরিদুল আলম জানান, এ বছরে বগুড়া জেলায় আম চাষের জমি বা বাগানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে প্রায় ৩হাজার ৭শত ১৫হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে প্রায় ৪৪হাজার ৫শ ৮০মেট্রিক টন।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ