রবিবার ● ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ছাত্রলীগ কর্মী রাসেল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ : আটক-১
ছাত্রলীগ কর্মী রাসেল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ : আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকান্ডে প্রতিবাদে জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে জেলার রামগড়, মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষীছড়ি, মানিকছড়ি, মহালছড়ি, দীঘিনালা, পানছড়ি এবং খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
অপর দিকে হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ মো. জাবেদ (১৮) নামে একজনকে আজ রবিবার বিকেলে আটক করেছে পুলিশ। সে খাগড়াছড়ি জেলা শহরের মোল্লাপাড়া গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটু আটক মোঃ জাবেদ এর বরাত দিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবদ্ধি দিতে রাজি হয়েছে।
হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে এবং আটক করতে পুলিশ মাঠে নেমেছে উল্লেখ করে সাহাদৎ হোসেন টিটু বলেন, রাসেলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ